উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান আওয়ামীলীগে যোগদান
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান আওয়ামীলীগে যোগ দিলেন কী না ? এই নিয়ে উলাশী ইউনিয়ন বিএনপি’র মধ্যে নানান গুঞ্জন শুরু হয়েছে। এই নিয়ে গ্রাম ও ওয়ার্ড বিএনপি কর্মিদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।
কারন গত রবিবার শার্শার উলাশী বাজারে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন। এই দেখে ইউনিয়নে সাধারন কমিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন তিনি কি আওয়ামীলীগে যোগদান করলেন।
এ ব্যাপারে উলাশী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদকরা জানান ঘটনাটি শার্শা বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদককে আমরা জানিয়েছি। তারা উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান আওয়ামীলীগের সভায় যোগদান করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তার বিরুদ্ধে দলগত ব্যবস্থা গ্রহন পূর্বক দল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন।
এ ব্যাপারে উলাশী ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল হামিদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি শুনেছি। তিনি বলেন বিএনপি করে এমন ঘটনা অন্যায় হয়েছে। তিনি বিষয়টি নেতাদের জানাবেন বলে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে উলাশী ইউনিয়ন আওয়ামীলীগৈর সাধারন সম্পাদক সাহেব আলী মেম্বর বলেন এটা উন্নয়নের মিটিং ছিল। তাই তিনি মিটিংএ ছিলেন।
এ ব্যাপারে উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা শিকার করে বলেন উলাশী বাজারে গেলে অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আমাকে ডেকেছিল তাই গিয়ে ছিলাম। তিনি বলেন এটা এলাকার উন্নয়নের মিটিং ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল হাসান জহির বলেন বিষয়টি উলাশী ইউনিয়ন বিএনপি’র অনেক নেতা দেও কাছ থেকে শুনেছি। তিনি ঘনাটি তদন্ত করে দেখবেন বলে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি খায়রুজ্জামান মধুর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি শুনেছি। তিনি বলেন ঘটনার সত্যতা জানার জন্য উলাশী ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল হামিদকে তদন্তের দায়িত্ব দিয়েছি।
উলাশী ইউনিয়ন বিএনপি’র তৃনমতুল নেতা কর্মিরা বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবের দৃষ্টি কামনা করেছেন।
স/এষ্

