ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

admin
অক্টোবর ২০, ২০২০ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে বিদৃৎস্পৃষ্ট হয়ে ওমর হাসান (১৭) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা ইন্দ্রাটারী গ্রামের আবুল হোসেনের ছেলে এবং নাখারগঞ্জ ক্বাওমি মাদরাসার জামাতে নাহাবে মীর (৮ম) শ্রেণির ছাত্র।

স্বজনরা জানায় বাড়িতে বিল্ডিং এর কাজ চলছিলো। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে দশটার দিকে ওমর হাসান ওই বিল্ডিং এর দেয়ালে পানি দেয়ার জন্য সুইচ অন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নাগেশ্বরী থানার এস.আই সুভাষ চন্দ্র বিষয়টি নিশ্চিৎ করেছেন।

স/এষ্