ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে রূপারী ব্যাংক শাখা’র উদ্বোধন

admin
অক্টোবর ২০, ২০২০ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

নাগেশ্বরীতে রূপারী ব্যাংক শাখা’র উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে রূপারী ব্যাংকের ৫৭৮তম শাখা’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১০টায় নাগেশ্বরী আলীম মাদরাসা সংলগ্ন এ শাখার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন রূপালী ব্যাংক লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং রংপুর বিভাগীয় মহা ব্যবস্থাপক আব্দুর রহিমের সঞ্চালণায় এ সময় বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান, দিনাজপুর জোনাল ম্যানেজার আব্দুলল্লাহ আল মাহমুদ, লালমনিরহাট জোনাল ম্যানেজার অহিদুজ্জামান, নাগেশ্বরী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, এএসপি (সার্কেল) মো. লুৎফর রহমান, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন ধলু সওদাগর প্রমুখ।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স/এষ্