ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে ৭৫ জেলের জেল-জরিমানা, ৬ লাখ মিটার জাল ধ্বংস

admin
অক্টোবর ২০, ২০২০ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে ৭৫ জেলের জেল-জরিমানা, ৬ লাখ মিটার জাল ধ্বংস

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় এবং দৌলতপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন অংশে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের দায়ে ৭৫ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৬ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার এই দন্ডদেন।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রহুল আমিন জানান, সরকারি সিদ্ধান্ত অমান্য করে যমুনা নদীর শিবালয় অংশে ইলিশ শিকারের দায়ে ৪২ জেলেকে আটক করে এক বছর করে কারাদন্ড দেয়া হয়। তাদের কাছ থেকে চার লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়াও জেলার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার যমুনা নদীর দৌলতপুর অংশে অভিযান পরিচালনা করে ৩৩ জেলেকে দুই লাখ মিটার কারেন্ট জালসহ আটক করে। পরে আটক ব্যক্তিদের মধ্যে ২৪ জনকে এক বছর করে কারাদন্ড এবং বাকি ৯ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান এবং সহকারী কমিশনার জুয়েল আহমেদ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জেল-জরিমানা করেন। এছাড়া জেলেদের কাছ থেকে উদ্ধার হওয়া জালগুলো ধ্বংস করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুয়েল আহমেদ।

শিবালয় ও দৌলতপুর উপজেলায় অভিযানের সময় জেলেদের কাছ থেকে মোট ৫০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে স্থানীয় এতিমখানায় মাছগুলো বিতরণ করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মানিকগঞ্জের শিবালয় এবং দৌলতপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন অংশে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের দায়ে ৭৫ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৬ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স/এষ্