ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ায় পূজা উদযাপন কমিটিকে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ!

admin
অক্টোবর ২০, ২০২০ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

কাঠালিয়ায় পূজা উদযাপন কমিটিকে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ!

বরিশাল প্রতিনিধি॥ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে শারদীয় দূর্গা পূজা উদযাপনে বাধা ও ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ উঠছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (এক অংশ) সৈয়দ মিজানুর রহমান বশিরের নামে।

এ ঘটনায় গতকাল সোমবার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক উপজেলা নির্বাহি অফিস ও কাঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

পশ্চিম শৌলজালিয়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি পমাংশু হালদার ও সাধারন সম্পাদক দিবাকর সিকদারের স্বাক্ষরিত লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আমরা রাষ্ট্র এবং ধর্মীয় নীতি আদর্শ মেনে প্রতিবছর শারদীয় দুর্গোৎসব সহ সকল প্রকার পূজা-অর্চনা শান্তিপূর্ণ ভাবে করে আসছি।

প্রশাসন এবং ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা অসাম্প্রদায়িক চেতনায় আমরা অত্যন্ত ভালোভাবে প্রতিবছর পূজা সমাপ্ত করি। দুঃখজনক হলেও সত্য অত্র এলাকার সৈয়দ মিজানুর রহমান বশিরকে গত ১৪ অক্টোবর নিমন্ত্রণ করার উদ্দেশ্যেগেলে। তিনি আমাদেরকে বলেন আপনাদের পূজা মন্ডপ আমি ১নং ঝুঁকিপূর্ণ তালিকায় দিয়েছি। এবং পূজার মধ্যে দুই দিন পুলিশ রেট হইতে পারে।

কাউকে গ্রেফতার করলে আমাকে দায়ী করতে পারবেন না। ঘটনার সাথে সাথে আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানাই। এছাড়াও তিনি প্রতিনিয়ত পূজা উদযাপন কমিটির সদস্যদের হুমকী প্রদান করে আমাদের পূজা উৎসব উদযাপনের প্রতিবন্ধকতা ও আমরা মনে করি, তিনি ইচ্ছাকৃতভাবে একটু সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করিতেছে।

বিষয়টি অস্বীকার করে সৈয়দ মিজানুর রহমান বলেন, এটা সম্পূর্ন মিথ্যা বানোয়াট একটি কাহিনী। আমার প্রতিপক্ষরা আমাকে হয়রানী করার জন্য এই অভিযোগ করছেন।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, আমরা এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষটি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্