ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এসআই আকবরের দেশ ত্যাগ রুখতে বাড়তি সর্তকতা বাংলাবান্ধা ইমিগ্রেশনে

admin
অক্টোবর ১৯, ২০২০ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

এসআই আকবরের দেশ ত্যাগ রুখতে বাড়তি সর্তকতা
বাংলাবান্ধা ইমিগ্রেশনে

পঞ্চগড় প্রতিনিধি: সিলেট বন্দর বাজার থানা পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিনের নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এএসআই আকবরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পর থেকেই পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর ও জেলার বিভিন্ন সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা জারি করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরের পর থেকে জেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবি সদস্যদের টহল জোরদার ও তৎপরতা দেখা যায়।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান, করোনা ভাইরাসের কারনে যেহেতু বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভারতে যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে তাই কেউ এ ইমিগ্রেশন দিয়ে যাতায়াত করে ভারতে যেতে পারবেনা । তবে তারপরও ইমিগ্রেশন কতৃপক্ষ স্থল বন্দরের বিভিন্ন পয়েন্টে বার্তি সর্তকতা জারি করেছে ।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আনিসুর রহমান জানান, যাতে করে কোন অপরাধী পঞ্চগড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ/পালিয়ে যেতে না পারে তাই বিজিবির টহল জোরদার ও তৎপরতা বৃদ্ধি করেছি।

তাছাড়া কোন অপরাধী বা ব্যক্তি যেন অবৈধভাবে সীমান্ত ব্যবহার করতে না পারে সেই লক্ষ্যে ২৪ ঘন্টার কাজ করছে।

স/এষ্