ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লিসবনে সড়ক পরিচ্ছন্নতা অভিযান

admin
অক্টোবর ১৯, ২০২০ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

লিসবনে সড়ক পরিচ্ছন্নতা অভিযান

পর্তুগাল থেকে এনামুল হক  : লিসবনের বেনফরমুসু রোডের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় ‘সিআর সি আই পিটি’র উদ্যোগে সড়ক পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

গত রবিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালিত হয়। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ চলছে ইউরোপ সহ বিশ্বের সকল দেশে। পর্তুগালেও আক্রান্তের হার অনেক বেশী।করোনা ভাইরাস মহামারীর এই সময়ে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে তারা এই কার্যক্রম পরিচালনা করেন।

পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সংগঠনের সভাপতি মোশারফ হোসাইন, সেক্রেটারি আবু নাঈম মো. শহীদুল্লাহর । উক্ত কার্যক্রমে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের সেন্ট্রাল মসজিদের খতিব শেখ ডেভিড মুনির।

সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ঈমানের অঙ্গ এবং বাংলাদেশী অধ্যুষিত এলাকাকে সুন্দর রাখতে তাদের এটি নিয়মিত প্রচেষ্টা। এছাড়া সংগঠনের পক্ষ থেকে খাদ্য সহযোগিতা এবং আগামী সপ্তাহে সর্বসাধরনের জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ করা হবে বলে জানান।

এসময় পরিষ্কার পরিচ্ছনতা কর্মসূচীতে আরো অংশগ্রহণ করেন মাওঃ হেলাল উদ্দিন, মাওঃ আলাউদ্দিন, শামসুল ইসলাম, হুমাউন কবির, জাবেদ সরকার, রুবেল আহম্মদ সহ সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য।

স/এষ্