ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি এখনও অচল

admin
অক্টোবর ১৯, ২০২০ ১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি এখনও অচল

এম এম রহমান: মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর নিকটবর্তী গ্রাম সৈয়দপুর , জাজিরা, সিকদারকান্দি, বকচর এবং চর আব্দুল্লাহ। স্বাধীনতার বহু বছর আগে থেকেই এসব গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম ছিলো ট্রলার বা নৌকা।

জরুরি প্রয়োজনে এসব গ্রামের মানুষ জেলা শহরে এবং অন্যান্য এলাকায় যাতায়াতে নির্ভর করিত ট্রলারের উপর। যানবাহন চলাচলের উপযোগী কোন রাস্তা তৈরী না হওয়ায় সৈয়দপুর, সিকদারকান্দি, বকচর এবং চরআব্দুল্লা এলাকার লোকজন এখনও নৌকা বা ট্রলারের উপর নির্ভরশীল। এসব গ্রামের মানুষ এখনও হাঁটেন মাইলের পর মাইল পথ। গ্রামের চারপাশে তৈরী হয়েছে বহু কাঁচা মাটির সড়ক।

এই কাঁচামাটির সড়কগুলো এখনও পিচ ডালাই কিংবা ইটের রাস্তায় রুপান্তিরিত হয়নি আজও। গ্রামগুলোর মানুষ আধুনিক শিক্ষা,কৃষি, শিক্ষা, ব্যবসা, শিল্প এবং অর্থনীতিতে এগিয়ে বহুদূর। কিন্তু তাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি আজও। কাঁচামাটির দীর্ঘপথ হেঁটে চলা এবং রাত বিরাতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে যাতায়াত এ অঞ্চলের মানুষের নিত্য দিনের সঙ্গী।

স্থানীয় সুত্রে জানাগেছে, ২০১৬ সালে সিরকাদারকান্দি গ্রামের পূর্বপাশের এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। প্রথম ধাপে ৫০ লক্ষ টাকা ব্যয়ে পাইলিং আর পিলার তোলা হয়। দ্বিতীয় ধাপে ৪৮ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজটির পশ্চিমপাশের অর্ধেক অংশের ডালাই হয়। তৃতীয় ধাপে ৫৭ লক্ষ টাকা ব্যয়ে বাকী অংশের ডালাই কাজ শেষ হয়। তিনবার টেন্ডার আর তিনভাগে নির্মাণ কাজে ১ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয় করে ২০১৮ সালে সমাপ্ত হয় ব্রিজটির নির্মাণ কাজ।

সাবেক ইউপি চেয়ারম্যান হাজী সোহরাব হোসেন চেয়ারম্যান সৈয়দপুর মিনাবাজার হইতে চরআব্দুল্লাহ নুর হক সরকারের বাড়ী পর্যন্ত দীর্ঘ ৬ কিলোমিটার কাঁচা সড়কে মাটি ফেলেন। যেন এই ব্রিজটি ব্যবহার করে মেঘনা তীরবর্তী বকচর এবং চরআব্দুল্লার লোকজন সহজে জেলা সদরে সহজে যাতায়াত করতে পারে। এই ব্রিজটির আধা কিলোমিটার পূর্বে আরেকটি ব্রিজ নির্মাণ করা হয়।

সেই ব্রিজটিতেও চলে না কোন যানবাহন। তবুও ব্রিজটি ধসে রেলিংগুলো পড়ে যাচ্ছে। দীর্ঘ ৫ বছরেও মিনাবাজার টু চরআব্দুল্লাহ ৬ কিলোমিটারের কাঁচামাটির সড়কটি যানচলাচলের উপযোগী না হওয়ায় কোন কাজেই আসছে না প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি।

পাশাপাশি অকেজো হয়ে আছে বাহেরা চকচরের ব্রিজটিও । প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিলো ব্রিজটি। নিম্ন মানের সামগ্রী ব্যবহার করায় নির্মাণের ৫ বছরের ব্যবধানে রেলিং ধসে গেছে। দুটি ব্রিজের কোনটিতেও চলেনা কোন যানবাহন।

স্থানীয়দের দাবি সিকদারকান্দি ব্রিজটির প্রান ফিরাতে মিনাবাজার হতে চরআব্দুল্লাহ পর্যন্ত কাঁচামাটির সড়কটি ইট বা পিচ ডালাই রাস্তায় রূপান্তর করা অত্যান্ত জরুরি। এতে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ দুটি সচল এবং পাশাপাশি চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে।

সিকদারকান্দি গ্রামের একাধিক মুরুব্বি জানান, পায়ে হেঁটে মিনাবাজারে যাওয়া আসা করি। কাঁচা সড়কটিতে এই পাঁচ বছরে এক দোকাল মাটিও ফেলা হয়নি। অনেক কষ্টে এবছর বর্ষার সময়ে চলাচল করেছি। এছাড়াও সিকাদারকান্দি গ্রামের পূর্বপাশের ব্রিজটিও অচল হয়ে আছে।

কাঁচামাটির সড়কগুলো গাড়ী চলার উপযোগী হলে ব্রিজ দুটি ফিরে পেতো প্রান। যৌবনকাল থেকে শুরু করে এই বৃদ্ধ বয়সেও হেঁটেই যাচ্ছি । মরার আগে এই সড়ক দিয়ে গাড়ীতে চলতে পারবো কিনা সেইটা একমাত্র আল্লাহ জানে।

বকচর গ্রামের কুলসুম বেগম জানান, প্রতিদিন তিন কিলোমিটার হাঁটতে হয়। জরুরি প্রয়োজনে শহনে যেতে হলে মিনাবাজার হয়ে যেতে হয়। ৩/৪ কিলোমিটার হেটে মিনাবাজার এসে গাড়ীতে উঠে শহরে যাওয়ার গাড়ীতে উঠতে হয়। কাঁচামাটির সড়কটি পাকা করলে অল্প সময়ে শহরে যেতে পারতাম।

এখন একজন অসুস্থ্য রোগীকে ট্রলার দিয়ে শহরে নিতে হয়। চারিদিকে বহু গ্রামে অনেক উন্নয়ন হইছে। কিন্তু বকচর, সিকদারকান্দি আর চরআব্দুল্লার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি আজও।

স্থানীয় বাসিন্ধাদের অভিযোগ,চেয়ারম্যান যায় চেয়ারম্যান আসে কিন্তু এসব এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয় নাই। বহু বছর আগের তৈরী কাঁচামাটির সড়ক কাঁচাই আছে। ইট বিছানো বা পিচ ডালাই রাস্তার হবে এই আশায় আছি।

কোটি টাকার অকেজো ব্রিজ দুটিকে সচল করতে কাঁচামাটির দীর্ঘ ৬ কিলোমিটারের রাস্তাটি যানবাহন চলাচলের উপযোগী করা এখন সকলের দাবি। গ্রামকে শহরে পরিনত করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। পায়ে হাঁটা মানুষের কষ্ট নিরসনে এসব গ্রামে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলবে সরকার এমনটাই প্রত্যাশা সকলের।

স/এষ্