ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নলছিটিতে গৃহবধূ ধর্ষনের ঘটনায় মামলা দায়ের,আটক-১

admin
অক্টোবর ১৮, ২০২০ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি : নলছিটিতে গৃহবধু ধর্ষনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়,আসামী মোঃ মহিদুল ইসলাম হিরন(৩০) নলছিটি উপজেলার ২নং মগড় ইউনিয়নে অবস্থিত ধর্ষিতার বাড়ীতে গত ১৭ অক্টোবর রাত আনুমানিক (০৮)আট ঘটিকার দিকে ঘরের পিছনে কাঠাল গাছ থেকে ছাদে প্রবেশ করে তার বসত ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষন করেন।

এসময় ধর্ষিতার ডাক চিৎকারে বসত ঘরের আশেপাশের লোকজন এসে ধর্ষক মহিদুল ইসলাম হিরনকে আটক করে। ঘটনার পরের দিন নলছিটি থানায় ধর্ষিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে নলছিটি থানার এসআই জসিম উদ্দিন জানান মামলার আসামী মহিদুল ইসলাম হিরন কে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

তবে অন্য একটি সূত্র জানায় আসামীর সাথে দুই সন্তানের জননী ধর্ষিতার অনেক আগে থেকেই প্রেম ভালবাসার সম্পর্ক ছিল যার কারনে বিগত দিনে এসব নিয়ে বেশ কয়েকবার শালিশ বৈঠকও করা হয়েছে।

স/এষ্