নওগাঁ-৬ উপ-নির্বাচনে আনোয়ার হোসেন হেলাল
বে-সরকারিভাবে নির্বাচিত
মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ ৬ আসনের উপনির্বাচনে ১ লাখ ৫ হাজার ৪৬৭ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) আনোয়ার হোসেন হেলাল।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির শেখ রেজাউল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট। এনপিপি (আম) প্রার্থী ইন্তেখাব আলম পেয়েছেন ৮০১ ভোট।
আত্রাই ও রানীনগর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে মোট ১০৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এ বার ই প্রথম ইভিএম এর ব্যবহার হয় আসনে। ৩৬.৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
ভোট গ্রহন শান্তিপূর্ণভাবে অনুন্ঠিত হয়েছে। গত ৭ জুলাই/২০২০ ইসরাফিল আলম এমপির মৃত্যুর পর আসনটি শূন্য হয় আসনটি।
স/এষ্

