ময়মনসিংহের গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বললেন : সাধু সাবধান
গৌরীপুর থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশের উদ্দ্যোগে ১৭ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় বাস টার্মিনালে আয়োজিত বিট পুলিশিং এর নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী সমাবেশ গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন বক্তব্য কালে ধর্ষক, চাদাবাজ ও মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া হুশিয়ারী উচ্চারন করে বলেন সাধু সাবধান।
উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর আতাউর রহমান আতা, মহিলা কাউন্সিলর শিউলি চৌধুরী, দিলুয়ারা আক্তার,সতিষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা ইয়াসমিন, মটরযান শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি আহসান উল্লাহ, দর্শক সাড়ি থেকে বক্তব্য রাখেন কিতাব জান বিবি প্রমুখ।
স/এষ্

