আটিগ্রাম নারী নির্যাতন এবং ধর্ষণ বিরোধী সভা ও র্যালী অনুষ্ঠিত
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপেেজলার আটিগ্রামে মাদক, জঙ্গী, নারী নির্যাতন সংক্রান্ত তথ্য দিন ও প্রতিরোধ গড়ে তুলুন। এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় আটিগ্রামে বিট পুলিশিং কার্যক্রম এবং নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের আয়োজনে শনিবার বেলা ১১ টায় সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিট পুলিশিং কার্যক্রম র্যালী ও সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিট পুলিশিং এ উপস্থিত ছিলেন, আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর-এ আলম সরকার, মানিকগঞ্জ সদর থানার আটিগ্রাম ইউনিয়ন বিট অফিসার শামীম আল মামুন , ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, ইউনিয়ন উদ্যোক্তা আনোয়ার হোসেন রানা ছাত্র/ছাত্রী প্রমূখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বিট অফিসার সভায় বক্তব্য রাখেন, মোঃ শামিম বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, নারী নির্যাতনকারীকে পুলিশে ধরিয়ে দিন। যারা নারী নির্যাতন করে, তারা মানবতার শত্রু, নারী নির্যাতনকারীকে সামাজিকভাবে বয়কট করুন। নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।
সভায় আরো বক্তব্যে রাখেন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূর-এ আলম সরকারঃ বাল্যবিবাহকে না বলুন, ইভটিজিং প্রতিহত করুন, নারী নির্যাতনকারী সমাজের শত্রু, আপনার কন্যা শিশুকে শিক্ষিত করে গড়ে তুলুন, যৌন হয় রানি কে না বলুন। তিনি এসময় উপস্থিত সকলকে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতন হওয়ার আহব্বান জানান।
তিনি আরও বলেন, আমরা যে কোনো সমস্যার জন্য সবসময় আপনাদের পাশে থাকতে চাই। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা সে আলোকেই কাজ করে যাচ্ছি। আমরা মানবিক পুলিশ হতে চাই। আপনাদের এলাকায় মাদক, জুয়াসহ যে কোনো অপরাধ সংঘটিত হলে আমাদেরকে অবগত করে সহযোগিতা করবেন। সমাজের সব ধরনের সচেতন ব্যক্তিদের কে পুলিশের পাশে থেকে অপরাধ মূলক তথ্য দিয়ে সহায়তা করবেন।
উল্লেখ্য আটিগ্রাম ইউনিয়ন থেকে একটি র্যালী বের হয়ে আটিগ্রাম ইউনিয়রন কয়কটি এলাক প্রদক্ষিন করে।
স/কা

