কোল্ড স্টোরগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষনের সতর্ক অভিযান
এম এম রহমান : মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকার এলাইড,রিভারভিউ, মাল্টিপারপাস,দেওয়ান কোল্ড স্টোর এবং কদমরসুল কোল্ড স্টোরে সতর্কতামূলক অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত এই সতর্কতামূলক অভিযান পরিচালিত হয়।
অভিযানে কোল্ড স্টোর মালিকদেরকে সরকারী নির্ধারিত মূল্য নির্ধারন প্রতি কেজি আলু কোল্ড স্টোরে ২৩ টাকায় বিক্রি । পাইকারী বাজারে ২৫ এবং খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকায় বিক্রি নির্ধারন করা হয়। সরকারী এই নির্দেশনার বিষয়ে কোল্ড স্টোর মালিক, পাইকার এবং খুচরা বিক্রেতাদের অবগত করেন ভ্রাম্যমান আদালতের এই অভিযান।
সরকারী মূল্যের বাইরে পাইকার এবং খুচরা বিত্রেতারা আলু বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন ভোক্তা অধিকার।
অভিযানে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাবুল আরিফ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহাকারী পরিচালক আসিফ আল আজাদ, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জামাল উদ্দিন মোল্লা, ভোক্তা অধিকারের অফিস সহকারী শ্যামল কুমার দাস প্রমুখ। এছাড়াও অভিযানে অংশ গ্রহন করেন মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ এবং ব্যাটালিয়ান আনসার সদস্যরা।
স/এষ্

