ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তেঁতুলিয়ায় পিপিআর টিকার উদ্বোধন

admin
অক্টোবর ১৭, ২০২০ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

তেঁতুলিয়ায় পিপিআর টিকার উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি : প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পি পি আর নির্মূলের লক্ষ্যে হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা হতে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯ উপজেলা সদরের সিদ্দিকনগর দাখিল মাদ্রাসা মাঠে পঞ্চগড় জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব রওনক মাহমুদ।

টিকাদান শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. আ. রহিম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়,উপসচিব মো.আজিজুল ইসলাম,প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা.আ জব্বার শিকদার,মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য গবেষনা ইনস্টিটিউট, ময়মনসিংহ মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু,উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা,উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ।

সভায় বক্তারা বলেন পিপিআর একটি মারাত্মক রোগ এবং এই রোগে প্রতিবছর বাংলাদেশে প্রচুর ছাগল ভেড়া মারা যায়। প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই রোগ নিয়ন্ত্রণ এবং মৃত্যুর হার কমানো গেলে দেশে মাংসের উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি পাবে।

বক্ততা আরো আরো বলেন,ছাগলের মাংস অত্যন্ত সুস্বাদু এবং সকল ধর্মের মানুষ এই মাংস খেতে স্বাচ্ছন্দ বোধ করেন। ছাগলের মৃত্যুর হার রোধ করে উৎপাদন বৃদ্ধি করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা সম্ভব হবে।

এর আগে তেঁতুলিয়া উপজেলার সিদ্দিকনগর দাখিল মাদ্রাসা মাঠে সকালে রওনক মাহমুদ,সচিব মৎস ও প্রাণীসম্পদ টিকা প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করেন।তেঁতুলিয়া উপজেলায় ৬৩টি ভ্যাকসিনেশন ক্যাম্পে ২১ হাজর ৮৩৬ টি ছাগল ভেড়াকে পিপিআর রোগের টিকা প্রদান করা হয়।

স/এষ্