যশোরের বাঘারপাড়ায় ধানক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষক
সাঈদ ইবনে হানিফ : কষ্টার্জিত ফসল যেন কিছুতেই ঘরে উঠতে চাইছে না কৃষকের। প্রতিবছর বৈরী আবহাওয়া আর নতুন নতুন রোগবালাই আক্রমণের কারণে অনেক কৃষক মুখ ফিরিয়ে নিচ্ছে চাষাবাদ থেকে, এ উপজেলায় প্রতিবছর যে ধান চাষ হয় তা দিয়ে প্রায় লক্ষাধিক পরিবারের খাদ্য চাহিদা পূরণ হয়।
কিন্তু বৈরী আবহাওয়া এবং পোকার আক্রমণের কারণে উৎপাদন কমে গেলে খাদ্য ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন বিশেষজ্ঞ মহল। আমাদের যশোর জেলা প্রতিনিধি সাঈদ ইবনে হানিফ জানান, ধানক্ষেতে কারেন্ট প্রকার আক্রমণের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘারপাড়া অঞ্চলের কৃষক।
কৃষকদের দাবি, বৈরী আবহাওয়ার কারণে বালাইনাশক ব্যবহার করেও কোন ফল পাওয়া যায়নি, ফলে বিঘা প্রতি যেখানে ৩০ মন ফলনের আশা করেছিল সেখানে তারা ১০/১২ মনের বেশি ধান পাবে না বলে জানিয়েছে গতকাল দুপুরে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর, বাগডাঙ্গা, রাধানগর এলাকায় ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ প্রতিকারে কৃষকদের সচেতনতামূলক পরামর্শ দেন কৃষি কর্মকর্তা করিম খান।
স/এষ্

