ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নাটোরে শিলাবৃষ্টিতে পানের ব্যাপক ক্ষতির আশংকা


এপ্রিল ৪, ২০১৭ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার, নাটোর:

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে শিলাবৃষ্টিতে পানের ব্যাপক ক্ষতির আশংকা করছেন চাষিরা। হঠাৎ এ প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করার প্রস্তুতি না থাকায় আরো ক্ষতির সম্মুখিন হয়েছে বলে জানান উপজেলা গুলোর পান চাষীরা।
পান চাষী রফিকুল ইসলাম জানান, বরজে শিল পরে পান ফেটে গেছে। এতে করে ১০০ টাকা বিড়ার (৬৪ টি পাতা) পান এখন ২০ টাকা বিড়ায় বিক্রি করতে হচ্ছে । তাতে আমার যা খরচ হয়েছে তার ৪ ভাগের এক ভাগ ও উঠবে না । তাতে করে এবার আর্থিক ভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ব।
আরেক চাষী দলিল খান জানান, শিল আর ঝড়ের কারনে পান বরজ মাটিতে নুয়ে পড়েছে। পানের গায়ে কাদা লাগলে সে পান ও বিক্রি করতে হয় অর্ধেক দামে। আবার না করে ও উপায় নেই। তিন বেলা খোরাকি দিয়ে কামলার মুজুরি পরে ৪/৫’শ টাক্ াতাতে আর পোষায় না। তার পরে ও অনেক আশা নিয়ে বরজ করে ছিলাম তা তো মাটিতে মিশে গেলো। এখন আমি দিশেহারা ।
বড়াইগ্রাম রাজ্জাক মোড়ের বড়াল পান আড়তের মালিক আতাউর রহমান জানান, প্রতি বছর এসময় প্রতিদিন গড়ে এক থেকে দেড় লাখ টাকার পান কেনা বেচা করতাম। কিন্তু হঠাৎ এ শিলা বৃষ্ঠির কারনে এখন তা ২০/৩০ হাজার টাকার পান কেনা বেচা আড়ৎ গুলোতে।
বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ জানান, ঝড়ের পরে উপজেলার লক্সিকোল,তালশো,বাগডোব এলাকা সরেজমিনে পরিদর্শন দেখেছি। তাতে পান বরজের পাটকাঠি সরে যাওয়ায় ছোট বড় প্রায় শতাধিক বরজ মাটিতে নুয়ে পড়েছে। হঠাৎ এ শিলা বৃষ্টিতে পান ফেটে যাওয়ায় কম দামে পান বিক্রি করতে হচ্ছে চাষীদের। তবে দ্রুত সময়ের মধ্যেই এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন এ কর্মকর্তা।

স/জনী