ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুজিব বর্ষ উপলক্ষে সহায়ক উপকরণ পেলেন কুড়িগ্রামের ২৫ জন দুঃস্থ প্রতিবন্ধী

admin
অক্টোবর ১৪, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মুজিব বর্ষ উপলক্ষে সহায়ক উপকরণ পেলেন কুড়িগ্রামের ২৫ জন দুঃস্থ প্রতিবন্ধী

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে সহায়ক উপকরণ হুইলচেয়ার পেলেন কুড়িগ্রাম সদর উপজেলার ২৫ জন অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীরা। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রাম এর সহায়তায় ২০ জন কে হুইলচেয়ার, ৩ জন কে স্কাট ও ২ জনকে টয়লেট চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ সব উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ কালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নিবার্হী অফিসার নীলুফা ইয়াসমিন,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আরিফুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট ডাঃ আহসান হাবীব ও সাংবাদিক ইউনুস আলী প্রমুখ।

এর আগে ১০৫ জন অসহায় দৃঃস্থ প্রতিবন্ধীকে হুইলচেয়ারসহ অন্যন্য উপকরণ বিনা মূল্যে বিতরণ করা হয়েছিল।

স/এষ্