বরিশাল অফিস॥ দুর্দিনের পরিক্ষিত ও ছাত্রলীগের ত্যাগী নেতা, দক্ষ যুব সংগঠক সরোয়ার হোসেন বাদলকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদে দেখতে চায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। সম্প্রতি ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন হয়েছে।
বর্তমানে উপজেলা যুবলীগের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। নেতৃত্ব পেতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে যুবলীগ ও আওয়ামী লীগ শীর্ষ নেতাদের কাছেও নিজেদের অবস্থান তুলে ধরতে সচেষ্ট সম্ভাব্য প্রার্থীরা।
তবে সভাপতি পদে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও সাধারন সম্পাদক পদে সরোয়ার হোসেন বাদলকেই চায় তৃণমূল যুবলীগের কর্মীরা। খোজ নিয়ে দেখাগেছে, উপজেলার ওয়ার্ড থেকে শুরু করে উপজেলায় যুবরাজনীতিতে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। দলের দুঃসমেয়ে বিপদে আপদে তাকে পাশে পেয়েছে দলের সাধারন কর্মীরা।
সূত্রে জানাযায়, কাঠালিয়া রাজনীতিতে সরোয়ার হোসেন বাদল এক দক্ষ যুব সংগঠক, কর্মী বান্ধব, ত্যাগী,দুর্দিনের পরীক্ষিত যুবলীগ নেতার নাম। ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে যাচ্ছেন। আগামী উপজেলা যুবলীগের কমিটিতে দলের কর্মী সমার্থকরা যুবলীগের সাধারন সম্পাদক হিসেবে দেখতে চায়।
সরোয়ার হোসেন বাদল বর্তমানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত পালন করার পাশাপাশি তিনি যুবলীগের সকল কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছেন। কাঠালিয়া জাতীয় ও স্থানীয় নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে তার বিশাল কর্মী বাহিনী নিয়ে দিন রাত কাজ করেন তিনি।
তৃণমূল যুবলীগের নেতাকর্মীরা বলেন, সরোয়ার হোসেন বাদল উপজেলা যুবলীগের কর্মীবান্ধব একজন নেতা। যুবলীগ নেতা কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা, শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য স্থান দখল করে আছেন তিনি। তিনি যদি সাধারন সম্পাদক হয় তাহলে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা মূল্যায়ন পাবে এবং তৃণমূলের কর্মীরা একজন কর্মীবান্ধব নেতা পাবেন এমনটা আশা করছেন তারা।
সরোয়ার হোসেন বাদল বলেন, আমাকে যদি দল চায় তাহলে আমি যুলীগের সাধারন সম্পাদক পদে আছি আমার ব্যক্তিগত কিছু চাওয়ার নেই। আমি বাংলাদেশ আওয়ামী পরিবারের একজন সদস্য। আমাকে যুলীগের সাধারন সম্পাদক করা হলে উপজেলা কমিটিঁঁর গুরুত্বপূর্ণ পদগুলোতে সৎ যোগ্য ও দলের জন্য নিবেদিতপ্রাণ কর্মীদের মূল্যলন করা হবে ।
স/এষ্

