ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামের রৌমারীতে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

admin
অক্টোবর ১৩, ২০২০ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রৌমারীতে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে পড়ে ইমরান হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত ইমরান উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঘমারা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।

এলাকাবাসীরা জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ীর পাশে থাকা আম গাছে উঠে খেলতে ছিল ইমরান। হয়তো খেলারত অবস্থায় পরিবারের অজান্তে গাছ থেকে বিলে পড়ে গিয়ে সাঁতার না জানায় বিলেই তার মৃত্যু হয়েছে।

পরে শিশুটির পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির এক পর্যায়ে বিলের পানিতে তার লাশ ভাসমান অবস্থায় দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা বলেন, নিহত শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই সে মারা গিয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনতাসির বিল্লাহ পানিতে পড়ে এক শিশুর মৃত্যেুর বিষয়টির সত্যতা নিশ্চত করেছেন।

স/এষ্