এম এম রহমান : মুন্সীগঞ্জ জেলার বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের পরিচিতি সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মানিকপুর কোন্দাল ফসল গবেষনা কেন্দ্রে এই পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আনিছুজ্জামান আনিস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মুন্সীগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষিবিদ মো: রুহুল আমিন, যুগ্ন পরিচালক (বীজ বিপনন) বিএডিসি ঢাকা, কৃষিবিদ মুকসুদ আলম খাঁন ( মুকুট), উপ পরিচালক, (বীজ বিপনন) বিএডিসি ঢাকা অঞ্চল। কৃষিবিদ রুহুল কবির (আদনান) সিনিয়র সহকারী পরিচালক ( বীজ বিপনন), মুন্সীগঞ্জ। মো: জাফরান সহকারী পরিচালক (সার) বিতরন সেন্টার মিরকাদিম।
জেলা বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সভাপতি হাজী আহসানউল্লাহ দিদারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলহাজ্ব মো: জাকির হোসেনের সঞ্চলনায় জেলার বিএডিসি সার ও বীজ ডিলারগন ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সভাপতি মো: জহিরুল ইসলাম (নান্নু মিজি)সহ আরো অনেকে।
পরিচিতি সভায় বিএডিসির বীজ ও সার সংরক্ষন, সর্বরাহ এবং বিপণনের নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়ও কৃষিখাতকে এগিয়ে নিতে বিএডিসি কৃষকদের ভর্তুকি প্রদান এবং যথা সময়ে সার ও বীজ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন কৃষিবিদরা।
স/এষ্

