ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাওহা ইউনিয়নে জাকের পার্টিসহ ১১ চেয়ারম্যান প্রার্থী

admin
অক্টোবর ১১, ২০২০ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর প্রতিনিধি শেখ বিপ্লব : নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী ২০২১ সালের মার্চ ও এপ্রিল মাসে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষনা পর পরেই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নির্বাচনী উত্তাল হাওয়া বইতে শুরু করেছে।

মাওহা ইউনিয়নের জনপথ এখন প্রার্থীদের পদ চারনায় মুখরিত। তবে আলোচনা আর সমালোচনার ঝড় সাধারন ভোটাদের মুখে মুখে। অন্যান্য ইউনিয়নের চেয়ে এ ইউনিয়নের সমালোচনাটাই বেশি আর তার কেন্দ্র হয়ে উঠেছে পাড়া মহল্লা ও মোড়ের চায়ের দোকানগুলো।

কে উড়ে এসে জোড়ে বসেছে এ নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে চলছে জল্পনা-কল্পনা। বর্তমান চেয়ারম্যানের মামলা, হামলা, অনিয়ম, দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রায় সময় ঝড় বইতে দেখা যায়। আর কে হচ্ছে নৌকার মাঝি এ নিয়ে চলে তর্ক-বিতর্ক।

ইতিমধ্যে জাকের পার্টিসহ প্রায় ১১ জন প্রার্থী এখন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রায় মনোনয়ন প্রত্যাশীরা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই ইউনিয়ন বাসীর পাশে দাড়ায়। নিজের জীবনের ঝুকি নিয়ে ইউনিয়নবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধি ও সুরক্ষার কাজেও করে। পাশাপাশি কর্মহীনদের মাঝে বাড়ী বাড়ী খাদ্য দ্রব্য সর্বরাহ করে।

সরে জমিনে গেলে জানা গেছে, গত নির্বাচনে এই ইউনিয়ন থেকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচিত হন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন (স্বপন)। নির্বাচিত হওয়ার কিছু দিন পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মকান্ড নিয়ে ঝড় বইতে থাকে।

২০১৭ সালের ৬ জুন অপবাদ দিয়ে ২ জনকে নির্যাতন শিরোনামে প্রথম আলোসহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশীত হয় রমিজ উদ্দিন (স্বপন) নামে। এর পর কর্মসৃজন কর্মসূচীর টাকা লুটপাটের গডফাদার শিরোনামেও সংবাদ প্রকাশীত হয়। ২০১৮ সালের ১৮ জুলাই মাওহা ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্চিত ও সরকারী কাজে বাধা প্রদানের জন্য গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলা নং ১৮/১৭০ তারিখ-১৮/৭/২০১৮ইং। এ নিয়ে ভূমি কর্মকর্তাকে মারধর করলো চেয়ারম্যান শিরোনামে সংবাদ প্রকাশীত হয়। স্থানীয় ভূটিয়ার কোনা বাজারের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে গাছ কর্তৃপক্রে অনুমোতি ছাড়াই কেটে বিক্রি করে দেয়।

এ নিয়ে তিনি আবারো পত্রিকার শিরোনাম হন ,দৈনিক কালের কন্ঠে ৩১ অক্টোবর ২০১৯ সালে প্রকাশিত সংবাদের শিরোনাম সেই চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ চুরির মামলা। করোনা মহামারীতে যেখানে জনসমাগম নিষেধ সেই খানে ২১ ্এপ্রিল ২০২০ ইং তারিখে ইউনিয়নের সকল খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ডধারী নহাটা উচ্চ বিদ্যালয়ে মাঠে জড় করে ভিডিও ধার করে চাল চুরিকে যায়েজ করার জন্য।

ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজ বুকে স্থানীয় সচেতন শিক্ষার্থীরা আপলোড করে। ভিডিও শিরোনাম দেওয়া হয় ২য় ব্রাহ্মনবাড়ীয় আমাদের ৪নং মাওহা ইউনিয়ন। ২০২০ সালে ১৩ জুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কবির উদ্দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব বরাবর ইউপি চেয়ারম্যান এর দূর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে সরকারি অর্থ আত্নসাৎ প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ দয়ের করে।

এ ছাড়া ২৮ আগষ্ট ২০২০ইং সালে মাওহা ইউনিয়নের বৃ-নহাটা গ্রামের সুখি আক্তার বাদী হয়ে গৌরীপুর থানায় ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন ও চুরির অভিযোগ এনে একটি মামলা দায়ের করে চেয়ারম্যান রমিজের বিরুদ্ধে, মামলা নং-৪০। বয়স্ক ভাতা,বিধবা ভাতাসহ সরকারী ঘর বরাদ্দের অর্থ কেলেংকারির অভিযোগ রয়েছে। করোনা সংক্রমন রোধে সরকার কঠিন পদক্ষেপ গ্রহন করে। শিক্ষা প্রতিষ্টানসহ সকল ধরনের যান চলাচল ও গন জমায়েত বন্ধ করে দিয়ে সারা দেশ লকডাউন ঘোষনা করে।

সেই খানে তিনি করোনা পজেটিভ নিয়ে এলাকায় ঘুরে বেড়িয়েছেন। করোনা পজেটিভ নিয়ে তিনি উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। এ নিয়ে ২৫ জুলাই ২০২০ স্থানীয় একটি পত্রিকায় কোড নিউজ প্রকাশীত হয় এই শিরোনামে, কাজ করেছি,করছি,করব, দেহে প্রান যতক্ষন আছে- ইউপি চেয়ারম্যান রমিজ।

যা পাঠকদের কাছে হাসির খোরাক হয়। যেখানে তার থাকার কথা ছিল কোয়ারেন্টাইনে বা আইসলিশনে। এবং পরবির্তিতে এলাকায় এটাও প্রচার হয় তিনি সামনে নির্বাচনে করোনার সনদ দিয়ে নৌকা প্রতিক নিয়ে আসবেন।

অপর দিকে সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন তিনিও প্রতিদিন এলাকার ভোটারদের বাড়ী বাড়ী যাচ্ছে করছেন গনসংযোগ। এবারও তিনি নৌকা মনোনয় প্রত্যাশী।

মাওহা ইউনিয়নের জনপ্রিয় মুখ মোঃ আল-ফারুক গত নির্বাচনে তুমুল প্রতিদ্বন্ধীতার মাঝে পরাজিত হন। তার পরও তিনি খান্ত হয়নি বরং পরাজিত হওয়ার পরও তিনি ইউনিয়ন বাসীর সাথে আরো গভির ভাবে জড়িয়ে পড়ে কাজ করে যাচ্ছে।

এলাকাবাসী জানায়, গত নির্বাচনে পরাজিত হওয়া পর আল-ফারুক আরো গতিশীল হয়ে যায়। তিনি এক দিনের জন্যও এলাকা ছাড়েনি। এলাবাসীর সুখে-দুখে সবসময় পাশে দাড়িয়েছেন। বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবের সময় নিজের জীবন বাজী রেখে আমাদের জন্য কাজ করেছেন। কর্মহীনদের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌছে দেয়া সহ তিনি সচেতনতামূলক কার্মকান্ড পরিচালনা করে।

প্রতি ওয়ার্ডে পাড়া-মহল্লা মাস্ক বিতর করেন। তিনিও এবার নৌকার মনোনয়ন প্রত্যাশী।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম মাস্টার তিনিও এবার নৌকার মনোনয়ন প্রত্যাশী।

ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মরহুম মিজাজ উদ্দিন খানের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেওয়ান খসরুজ্জামার খান তিনিও এবার নৌকার মনোনয়ন প্রত্যাশী।

ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আহবায়ক আব্দুল বারেক তিনিও এবার নৌকার মনোনয়ন প্রত্যাশী।
ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক ও মাওহা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এটিএম শামছুজ্জামান মাসুদ তিনি গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতিক নিয়ে অংশ গ্রহন করে। এবার তিনি নৌকার মনোনয়ন প্রত্যাশী।

নৌকার মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ও সাবেক আইন বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম পুতুল তিনি এলাকায় গনসংযোগ করে যাচ্ছেন।
এ ইউনিয়ন থেকে আরো নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ সাইফুল ইসলাম কামাল ও সাজ্জাতুল ইসলাম লিটন।
অপর দিকে জাকের পার্টি থেকে (গোলপ ফুল) প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করবে বলে জানান গোলাম মোহাম্মদ (জিএম)।

ইউনিয়নের ভোটারদের সাথে কথা বললে তারা জানায়, এবার আগের চেয়ে প্রার্থী তুলনামূলক ভাবে বেশি ।আর তারা এ বছর একটু আগে ভাগেই মাঠে নেমেছে। সকল প্রার্থীরাই ইউনিয়নের মাঠ-ঘাট, হাট-বাজার চষে বেড়াচ্ছেন।

প্রতিদিনের কোন কোন প্রার্থী বাড়ী বাড়ী দোয়া ও ভোট চেয়ে ফিরছেন। আবার অনেকেই বলছে আরো নতুন মুখ আসতে পারে। তবে দলীয় মনোনয়ন বঞ্চিতরাও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করবে বলে একটি সূত্রে জানায়।

স/এষ্