এম এম রহমান, মুন্সীগঞ্জ: কলা অতি জনপ্রিয় একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। এ ফলে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন এ বি সি এবং ক্যালসিয়াম, লৌহ ও পর্যাপ্ত খাদ্যশক্তি রয়েছে। অন্যান্য ফলের তুলনায় কলা দামে সস্তা এবং প্রায় সারা বছরই পাওয়া যায়। তাই ধনী গরিব নির্বিশেষে সব মানুষ সহজেই কলা খেতে পারে।
উৎপাদন, স্বাদ ও সুগন্ধের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ায় কলাকে ফলের রানী বলা হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট, চরডুমুরিয়া, বাগেরহাট, চিতলিয়া, বাংলাবাজার এবং পার্শবর্তী টঙ্গিবাড়ী উপজেলার আলদি, পুরা এবং দিঘিরপাড়সহ অনেক ছোট বড় বাজার এবং গ্রামের দোকানগুলোতে বিক্রি হচ্ছে পাকা কলা। এসব কলার মধ্যে সাগর, চাপা, নেপালী, সবরি ইত্যাদি।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি বাজারের পাশেই রয়েছে একটি কলার আড়ৎ। সেখান থেকেই চরাঞ্চলের ৪/৫টি ইউনিয়নের হাটবাজারে বিক্রি করে যশোরের বিখ্যাত কলা। মাকহাটি গ্রামের মোকলেছ মল্লিক তিনি যশোরের মজিবনগর এবং টাঙ্গাইলের সাগরদিঘি থেকে পাইকারী কাঁচা কলার ছড়া ট্রাকে ভর্তি করে নিয়ে আসেন। কলা তার আড়ৎ এর তুন্দলের ভিতরে মোমের আগুনের তাপ দেয়া হয়।
তাপ দেওয়ার দু’দিনের মাথায় কলা পেকে হলুদ বর্ন ধারন করে এবং তিন দিনের সময় কলা খাওয়ার উপযোগী হয়ে পড়ে।
পাইকারী কলা বিক্রেতা (আড়ৎদার) মোকলেছ মল্লিক জানান, যশোরের মজিবনগর এবং টাঙ্গাইল থেকে তিনি কলার বাগান কিনে পাইকারী। সেখান থেকে মুন্সীগঞ্জে তার আড়তে নিয়ে আসে। চরাঞ্চলের বাজারগুলোতে তিনি কলা সর্বরাহ করেন। তার আড়ৎ এ এসে খুচরা পাইকাররা এসে কলা কিনে নিচ্ছে।
বৃষ্টির কারনে মাঝখানে কিছুটা লোকসান হলেও এখন তার বিক্রি বেড়ে গেছে। ডক ডাউনের খড়া কাটিয়ে তিনি আগের চেয়ে ভালো পরিমান কলা বিক্রি করতে সক্ষম হচ্ছে। ৮০ টি কলায় এক পোন। এক পোন কলা ২০০, ২৮০ এবং ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা হালি বিক্রি হচ্ছে ১৪ টাকা দরে। তিনি আরো জানান, প্রতিদিন সে গড়ে ২০/২২ হাজার টাকার কলা বিক্রি করে। এতে তার সব খরচ বাদ দিয়ে মাসে ১০/১৫ হাজার টাকা আয় হয়। বৃষ্টি আর প্রাকৃতিক দূর্যোগ না হলে তার লাভের পরিমান আরো বৃদ্ধি পায়।
স্থানীয় মানুষ কলার বহুমুখী ব্যবহার কথা আগে থেকেই জানে। সাধারণত বিশ্বে উৎপাদিত কলার অর্ধেক পরিমাণ পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া হয় এবং বাকি অর্ধেক সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়। তবে বাংলাদেশে কেবলমাত্র সবজি হিসেবে কাঁচা কলার ব্যবহার প্রচলিত আছে।
এদেশে কলা ছাড়াও কলার থোড় এবং মোচা সবজি হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কাঁচা কলা ও কলার মোচা ভর্তা ও ভাজি এবং সবজি হিসেবে খাওয়া হয়ে থাকে। এটি বেশ সুস্বাদু ও উপাদেয়। তাছাড়া কলার থোড় ও পাতা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
সুতরাং, খাদ্য ও পুষ্টি, ফলের চাহিদা পূরণ, দেহকে সুস্থ-সবল ও নিরোগ রাখার জন্য এবং আর্থিক অবস্থার উন্নয়নে বেশি করে কলার চাষ করা একান্ত প্রয়োজন।
কৃষি বিজ্ঞানীদের মতে, বাংলাদেশে প্রায় ৪০-৫০টি জাতের কলার চাষ হয়। এগুলোর মধ্যে অমৃতসাগর, সবরি, কবরি, নেপালী, আটিয়া, চাপা, আনাজ,সিঙ্গাপুরী বা কাবুলী, মেহেরসাগর, আইট্রা বা বিচিকলা, কাঁচকলা বা আনাজি কলা, জয়েন্ট গভর্নর এসব উল্লেখযোগ্য।
কলা পুষ্টিগুণেসমৃদ্ধ ও সহজপাচ্য একটি উৎকৃষ্ট ফল। মানব দেহের ক্ষয়পূরণ, পুষ্টিসাধন এবং দেহকে সুস্থ-সবল ও নিরোগ রাখার জন্য যেসব পুষ্টি উপাদান প্রয়োজন তার প্রায় সবগুলোই কলায় রয়েছে।
স/এষ্

