এম এম রহমান, মুন্সীগঞ্জ: পদ্মা ,মেঘনার জেলেদের নৌপথে দ্রুত চলাচল এবং মাছ ধরার কাজে ব্যবহার করা হয় এরকম কাঠের তৈরী লম্বা ট্রলার।
এই ট্রলারগুলো পদ্মা মেঘনায় যতোই ডেউ কিংবা স্রোত থাকুক না কেন এটার চলার গতি অনেক। লম্বা প্রকৃতির এই জেলে নৌকাটির সুবিধা জেলেরা দু”ভাগে ভোগ করে। একটি হলো কারেন্টজাল ট্রলারের সুন্দরভাবে বিছিয়ে রেখে নদীতে ফেলানো এবং নদী থেকে আবার ট্রলারে উঠাতে একটা স্থান থাকে।
পিছনের দিকে শক্তিশালী ডাবল ইঞ্জিন । ট্রলারের বাকী জায়গা জুড়ে থাকে অনেক জেলে। এরা মাছ আহরন করেই ট্রলারের নিচে বিশেষ কায়দায় তৈরী বক্সে জমারাখে বরফ দিয়ে। জেলেরা এই ট্রলারটি দিয়ে বেশী সুবিধা পায় সেটি হলো অভিযানের সময় নৌবাহিনী, কোষ্টগার্ড, নৌপুলিশ এবং অন্যান্য আইনসৃংখলা বাহিনীর জেলেদের ধাওয়া করলে তাদেরকে সহজে ধরতে পারেনা।
জেলেদের দ্রুতগামী ট্রলারের ডেউ এর তোরে উল্টো তাদের সিবোড ঢুবে যাওয়ার উপক্রম হয়। নদীতে জেলেদের ধরা অসম্বভ হয়ে পড়ে। পদ্মা মেঘনার জেলেরা দিনের পর দিন ট্রলারের গতি আরো দ্রুতগামী করার নানা প্রযুক্তি ব্যবহার বারিয়ে দিয়েছে। বর্তমানে জেলেরা মাছ ধরার ট্রলারগুলোতে সেলফ স্টার্ট ইঞ্জিন ব্যবহার করছে বেশী।
সরেজমিনে মেঘনা ও পদ্মা তীরবর্তী গ্রামের জেলেদের বাড়ীর ঘাটে গিয়ে দেখা যায় সুন্দর সুন্দর কাঠের তৈরী নৌকার বিশেষ বাহার। কাঠের উপর নিখুঁদ কারুকাজ এবং বিভিন্ন ডিজাইনের নৌকাগুলো নদীতে ভেসে বেড়ানোর অপেক্ষায় নোঙ্গর করা আছে।
এ সময় একাধিক ট্রলারের মালিকের সাথে আলাপকালে তারা জানান, এক একটি নৌকা তৈরী করতে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়ে। স্থানীয় অধিকাংশ জেলের নিজস্ব কোন ট্রলার নেই। তার নির্ভর করে ভাগি নৌকার উপর। যেমন একটি ট্রলার, তিন সেট কারেন্টজাল এবং ১০/১৫ জন জেলে। নদীতে দৈনিক যে পরিমান মাছ শিকার করা হয় সেগুলো বিক্রি করে টাকার তিনটা ভাগ হয়।
ভাগের একটা অংশ ট্রলার মালিকের, একটা অংশ জালের মালিকের এবং আরেকটা অংশ সাধারন জেলেদের । এছাড়াও যারা একটু বিত্তবান তারা অনেকেই ট্রলার এবং জাল নিজেদেরই শুধু ভাগিদার হিসেবে সাধারন জেলেদের দৈনিক মজুরি দিয়ে মাছ শিকার করান। ইলিশের প্রজনন মৌসুম শুরু হতে আরমাত্র তিনদিন বাকী। এরপর দীর্ঘ ২২ দিন অপেক্ষার পর জেলেরা রূপালী ইলিশ ধরতে নেমে পড়বে।
স্থানীয়রা জানান, শতকরা ৫০% জেলে ট্রলারগুলো নিয়ে দক্ষিনাঞ্চলের চাঁদপুর, হাতিয়া এবং সাগরের নিকটে চলে যায় ইলিশ শিকারে। বাকী ৫০% জেলে মেঘনা এবং পদ্মার সীমানায় মাছ শিকার করেন। এবছরই নতুন প্রায় ৫০ টি নতুন ট্রলার পদ্মা মেঘনায় যুক্ত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স/এষ্

