এম এম রহমান, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এবং শিলই ইউনিয়নের পদ্মার চরে শুরু হয়েছে শীতকালীন সবজির আবাদ। এবছর বন্যা পরবর্তী সময়ে বৃষ্টির কারনে কৃষকরা যথাসময়ে জমি চাষ করতে পারেনি।
চরের উঁচু জমিগুলোতে কৃষকরা করলা, মিষ্টি কুমড়ো, মুলা , ডাটা, লাউ, চিনাবাদাম, মিষ্টি আলুসহ নানা ধরনের সবজি আবাদ শুরু করেছে কৃষকরা। এছাড়ও চরের বিভিন্ন স্থানে ভিটা জমিগুলোতে সিম, ধনিয়া পাতা, পেঁয়াজের চারা, মরিচের চারা রোপন শুরু করেছে স্থানীয়রা কৃষকরা।
পুরো দমে চরের জমিতে ফসল আবাদের সময়টা যতো কাছাকাছি আসছে কৃষকদের ব্যস্থতাও বেড়ে গেছে। জমি চাষের উপযোগী করতে জমি পরিস্কারও করছেন তারা। বিস্তৃতী চরের বিভিন্ন জমিতে কৃষকরা ইতিমধ্যে করলা, লাই, বেগুন, মিসসহ অন্যান্য সবজির চারা রোপন করেছে।
কৃষরা বাড়ীতে মাটিভর্তি পলিথিনের প্যাকেজে বীজ বপন করেছিলো। সেই বীজ থেকে চারা উৎপাদন হয়েছে। সেগুলোকে কৃষকরা জমিতে নিয়ে গর্ত করে রোপন করছেন। এবং চারা এবং গাছের বেড়ে উঠার আগেই জমিতে খড়কুটো বিছিয়ে দিয়েছে। ফলে সবজিগুলো মাটির স্পর্শ মুক্ত এবং পরিস্কার থাকবে।
জমিতে পানি কিংবা কিটনাশক ব্যবহার করলে এই খড় গাছ রক্ষায় ভালো ভুমিকা রাখে। অনুসন্ধানকালে কাজিয়ার চর, বাংলাবাজার, শিলই ইউনিয়নের পদ্মার চরে এমন দৃশ্য দেখা গেছে। বাজারে সবজির ব্যাপক চাহিদা থাকায় কৃষকরা বেশীরভাগ হাইব্রিড সবজি চাষ করছেন।
এর কারন হলো অল্প সময়ে বেশী পরিমান সবজি উৎপাদন করা। এ সময় কৃষকদের সাথে আলাপকালে তারা বলেন, দেশী জাতের মরিচের বীজ আর পেঁয়াজের বীজ রোপন করেছি। এখান থেকে চারা হলে সেগুলো বিক্রি এবং নিজের জমিতে রোপন করবো।
বৃষ্টি না থাকলে আরো ১৫ দিন আগে চারা এবং বীজ রোপন করতে পারতান। তবে করলা আর ধনিয়া পাতা ১৫ দিনের মধ্যেই বিক্রির উপযোগী হবে। এ সময় কৃষক মারফত আলী চমক নিউজকে বলেন, বীজ ভালো পাই কিন্তু কিটনাশক ভেজাল পড়ে। সরকারীভাবে বীজ এবং কিটনাশক সর্বরাহের ব্যবস্থা থাকলে আমরা কৃষকরা আরো উপকৃত হইতাম।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহ আলম বলেন, কৃষকরা পাকা ধান ঘরে তোলার পর এখন শীতকালীন সবজি চাষ শুরু করেছে। কৃষকদের কৃষি পরামর্শসেবা প্রদানের জন্য মাঠ পর্যায়ে কাজ চলমান আছে।
স/এষ্

