ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সংস্কারের অভাবে ৮ মাসেই রাস্তার বেহাল দশা

admin
অক্টোবর ৬, ২০২০ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামের উত্তর মাথা থেকে দীর্ঘ প্রায় ২ কিলোমিটার সড়কটি পার্শবর্তী শিলই ইউনিয়নে যুক্ত হয়েছে।

কাঁচামাটির এই রাস্তাটিতে প্রায় ৮ মাস আগে বিছানো হয় ইট। শুরু থেকে স্থানীয়দের অভিযোগ করে আসছিলো নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে রাস্তাটিতে। ইট বিছানোর পর পরই রাস্তার বিভিন্ন স্থানে ইট টুকরো হতে থাকে। এরপর কয়েকদিন চলে অটো রিক্সায় সাধারন মানুষের চলাচল।

বর্ষার শুরুতে রাস্তাটিকে ভাঙ্গন শুরু হয়। বর্তমানে রাস্তাটি দিয়ে হেঁটে চলা খুবই কষ্টের। গাড়ী চলাচলে রয়েছে ব্যাপক ঝুঁকি।

সরেজমিনে গিয়ে দেখাযায়, আনন্দপুর গ্রামের উত্তর সীমানা থেকে রাস্তাটির ভাঙ্গা শুরু। বিভিন্ন স্থানে ইট সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে রাস্তাটি ছোট হয়ে গেছে। সাধারন মানুষ হাটতে গেলেও পড়ছেন নানা ভোগান্তিতে ।

স্থানীয় ইউপি সদস্য কবির মোল্লার বাড়ীর সামনে সড়টি বেশী নাজুক। দেখলে মনে হয় কাঁচা মাটির রাস্তায় ভাংগা ইট ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। ভাঙ্গার কারনে দু”টি রিক্সা ওভারটেক করতেও পড়েন বেশ সমস্যায়। অসুস্থ্য রোগীদেরকে নিয়ে যাওয়ার ভোগান্তি তো আছেই। বাসিন্ধারা অসুস্থ্য হলে শহরে আসতে হলে পড়েন নানা ভোগান্তিতে।

স্থানীয় বাসিন্ধা রাজ্জাক জানান চমক নিউজকে জানান , পাঁয়ে হেটে হাটবাজারে যেতেই সমস্যা হয়। একজন অসুস্থ্য রোগীকে গাড়ী নিয়ে এ রাস্তায় নেয়া সম্ভব না। মুমূর্ষ রোগীদেরকে মসজিদের খাটে করে প্রধান সড়কে নিয়ে আসতে হয়। এই রাস্তাটি যেন না থাকার মতোই।

সরকার গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রচুর টাকা বরাদ্দ দেয়। অসাধু জনপ্রতিনিধিরা ১শ টাকার কাজে ৪০ টাকা খরচ করে বাকী টাকা নিজেদের পকেটে ভরে। সরকার গ্রামের রাস্তাঘাটের উন্নয়নে যে পরিমান অর্থ দেয় সেই পরিমান অর্থের অর্ধেক কাজে লাগালে বদলে যেতে গ্রাম।

আরেক বাসিন্ধা বিল্লাল জানান, নিম্ন মানের ইট দিয়ে তৈরী করা হয়েছিলো রাস্তাটি। ৮ মাস আগে রাস্তাটিতে ইটের কার্পেটিং করা হয়েছিলো। চার মাসের মাথায় রিক্সা চলাচল বন্ধ হয়। এখন তো হেঁটে চলাই কষ্টের । এই রাস্তায় অটো কিংবা মিশুকে চলাচল করলে শরীরের হারগোড় এক হয়ে যায়। রিক্সার ছাদের শক্ত স্থানের সাথে মাথায় আঘাত লাগে। তাছাড়া ঝাঁকুনি তো আছেই।

একই অভিযোগ করেন বর্তমান ইউপি সদস্য হুমায়ূন কবির মোল্লা। তিনি বলেন, নিম্ন মানের ইট ব্যবহার করা হয়েছিলো রাস্তাটিতে। ঠিকাদারও ছিলো টঙ্গিবাড়ীর। আমি রাস্তার কাজ নিয়ে শুরু থেকেই প্রতিবাদ করেছি। এলাকার মানুষের সুবিধার্থে রাস্তাটি দ্রুত সংস্কার করার দাবি জানাচ্ছি।

মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা বলেন, সড়কটিতে বর্ষার শুরুতে স্থানীয়রা জমির পাটের আঁশ ছাড়াইসহ অন্যান্য কাজে ব্যবহার করে ক্ষতিগ্রস্থ্য করেছিলো। বর্ষায় সড়কটি অনেক দিন পানিতে ডুবে ছিলো। বন্যার সময়ে প্রবল স্রোত এবং বন্যা পরবর্তী সময়ের অতি বৃষ্টির কারনে সড়কটির এমন দশা। রাস্তাটির সংস্কার কাজ করার উদ্যোগ নেয়া হয়েছে।

স/এষ্