ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে নোয়াদ্দা ব্রিজের ৭০ শতাংশ রেলিং ধসে পড়েছে

admin
অক্টোবর ৬, ২০২০ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান : মুন্সীগঞ্জ সদর উপজোর মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্ধা গ্রামের ব্রিজ দীর্ঘদিন সংস্কার না করার কারনে ব্রিজটির ৭০ শতাংশ রেলিং ধসে পড়েছে। ঝুঁকি নিয়েই বহুদিন ধরে এই ব্রিজটি দিয়ে যানবাহন চলচল করছে। ব্রিজটির পশ্চিমাংশে দু”পাশের রেলিং কোন অস্থিত্ব নেই। মাঝখানে দু”একটা কলাম দাঁড়িয়ে আছে। আর ব্রিজটির পূর্বপাশে রেলিংয়ের চিহ্ন হিসেবে কোথাও কোথাও রড দেখা যায়। তবে ব্রিজটির যেসব স্থানে ধসে পড়েছে সেখানে কোর রডের চিহ্ন নেই। স্থানীয়রা ধসে পড়ার সাথে সাথে রডগুলোও উদাও করে দিছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজটি ব্যবহার করে মুন্সীকান্দি, বেহারকান্দি, আনন্দপুর, সরাটিসহ ৮/১০ টি গ্রামের প্রায় ২০ হাজার লোক এই ব্রিজটি ব্যবহার করে মুন্সীগঞ্জ সদর এবং পার্শবর্তী টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে যায়। ব্রিজটির পশ্চিম পাশ দিয়ে একটি বিপদজনক মোড়। এই মোড় অতিক্রম করে গাড়ী ব্রিজে উঠলেও নিরাপদ নয় ।

কারন ব্রিজটির ৭০শতাংশ রেলিং ধসে গেছে। ব্রিজটিতে প্রবেশ মানেই ঝুঁকি । ঝুঁকি জেনেও বিকল্প পথ না থাকায় এই ব্রিজটিই ব্যবহার করছেন এলাকার মানুষ। তাছাড়া ব্রিজটি যে বহু বছর আগে নির্মাণ করা হয়েছিলো তার প্রমান ব্রিজের দিকে তাকালেই বুঝা যায়। ব্রিজের নিচের অংশে আস্তর খসে খসে পড়ছে। কোথাও কোখাও রড বেরিয়ে আছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, প্রায় ৩০ বছর আগে ব্রিজটি নির্মান করা হয়েছিলো। ব্রিজটি সংস্কার না করার কারনে অযন্তে অবহেলায় রেলিং ধসে গেছে। এক একটি করে রেলিং ধস হতে থাকে। দিনের পর দিন ধসের মধ্যেই ছিলো। শুরুতে যেখানে প্রথমে ধস হয়েছিলো সেটা মেরামত করলে এতাটা নষ্ট হতো না। ঝুঁকি নিয়েই ব্রিজটা এলাকার লোকজন ব্যবহার করে আসছে।

সরা রাস্তায় কোথাও ঝুঁকি নেই এই ব্রিজে আসলেই আতংকে থাকতে হয়। বিভিন্ন সময়ে অনেকবার অটো রিক্সা খালে পড়ে গিয়েছিলো। বহুবার দূর্ঘটনার কবলে পড়েছে এরুটে চলাচলকারী যাত্রী এবং চালকরা।

গাড়ী চালক আলামিন জানান, আমরা পুরা বাজার থেকে আনন্দপুর রুটে গাড়ী চালাই। প্রতিদিন ঝুঁকি নিয়েই ব্রিজটি পার হতে হয় আমাদের। রেলিং ধসে গিয়ে ব্রিজের কার্পেটিং এর সমান হয়ে আছে। দু”টি গাড়ী একই সময়ে ব্রিজটিতে ওভারটিকিং করা নিরাপদ নয়। গাড়ী একপাশ দিয়ে প্রবেশ করে । সেই গাড়ী অপরপ্রান্তে গেলে আবার অপরপ্রান্তে গাড়ী প্রবেশ করে। এই ব্রিজটি দেখলে মনে এটা দেখাশোনা কিংবা তদারকি করার যেন কেউ নেই।

এলজিইডি মুন্সীগঞ্জ নির্বাহী প্রকৌশলী মো: রফিকুল হাসান বলেন, আমাদের একটি প্রকল্প আছে সেটা প্রজেক্ট সাপোর্ট। আমরা সরেজমিনে তদন্ত করে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিতে সংস্কার কাজ করার জন্য হেড অফিসে লিখিত প্রতিবেদন পাঠিয়েছি। সেখান থেকে অনুমোদন হয়ে আসলে সংস্কার কাজ করা হবে।

স/এষ্