ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পদ্মার চরে সরকারী জমির মাটি কেটে বিক্রি

admin
অক্টোবর ৪, ২০২০ ১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পদ্মার শাখা নদীর তীরে সরকারী জমির মাটি কেটে বিক্রি করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। সারাবছর ইঞ্জিন চালিত ট্রলারে ভরে মাটি করে কথিত জমির মালিকরা।

বর্ষা মৌসুম জুড়ে পদ্মা তীরের জমিগুলোতে মাটি বিক্রি করার কারনে হুমকির মুখে পড়েছে শত শত একর ফসলি জমি।

স্থানীয়রা জানান, পদ্মা ভাঙ্গনের ফলে দু”ভাগে বিভক্ত হওয়া পদ্মার শাখা নদীর দক্ষিন তীরে সরকারী জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে শত শত ট্রলারে ভরে। প্রায় ২০ বছর পূর্বে বিলীন হওয়া ইউনিয়টি নদী গর্ভে বিলীন হওয়া পর চরের সৃষ্টি হয়। সেই চরে স্থানীয়দের অনেকের জমি ছিলো।

কিন্তু একটি চক্র সরকারী জমিকে নিজের জমি দাবি করে মাটি বিক্রি করে দিচ্ছে। ট্রলার চালকরা মাটি কাটার শ্রমিক দিয়ে ভোর রাত থেকে সকাল পর্যন্ত মাটি কাটে। মাটি কাটার পর ওই সরকারী জমির মাটি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইট ভাটায়।

একাধিক মাটিকাটা শ্রমিকদের সাথে আলাপকালে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ট্রলার দিয়ে মাটি নিয়ে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করি। পাশাপাশি বিভিন্ন গ্রামেও মাটি নিয়ে বিক্রি করে। গ্রামের মানুষ তাদের বাড়ীতে এসব মাটি ব্যবহার করে। আমরা জানি এগুলো সরকারী জমি।

কি করবো বলেন? এখানে মাটি নিতে আসলে কিছু লোক জমির মালিকানা দাবি টাকা ছাড়া মাটি নিতে বাঁধা দেয়। এজন্য বাধ্য হয়ে কথিত জমির মালিকদের ট্রলার প্রতি ১২শ থেকে ২ হাজার টাকা দিয়েই মাটি নেই।

স্থানীয় কৃষক জমির মন্ডল জানান, চোখের সামনে ফসলি জমির মাটি সারাবছর ধরেই কেটে নিচ্ছে। আমরা প্রতিবাদ করলে এলাকায় থাকতে পারবোনা। মাটি কাটায় বাঁধা দিয়ে কি মার খাবো? । এভাবে দিনের পর দিন মাটি কাটছে এগুলোকি দেখার কেউ নেই? ।

শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম লিটন চমক নিউজকে বলেন, সরকারী জমির মাটি বিক্রির বিষয়ে কড়া হুশিয়ারি দেয়া হয়েছে। যারা মাটি কেটে বিক্রি করে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনী ব্যবস্থা নিলে আমি তাদেরকে সহযোগিতা করিব। কাউকে পদ্মার চরের মাটি কেটে বিক্রি করতে দেয়া হবে না।

সরকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন বলেন, পদ্মার চরে মাটি কেটে বিক্রির বিষয়টি শুনেছি। সরেজমিনে তদন্ত করে মাটি বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্