ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের পদ্মার চরে শাহী বালাম ধানের বাম্পার ফলন

admin
অক্টোবর ৪, ২০২০ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

এম এম রহমান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পদ্মার চরে উঁচু জমিগুলোতে এবার শাহী বালাম এবং হাইট্রা ধানের ভালো ফলন হয়েছে। পদ্মায় বহু বছর ধরে নদী ভাঙ্গনের ফলে ইউনিয়ন দুটিকে উত্তর আর দক্ষিনে বিভক্ত করে ফেলে। দক্ষিনে পদ্মার পলি জমে বিশাল চরের সৃষ্টি হয়েছে।

মাটির উর্বরতা এবং মাটির গুণাগুণ ভালো হওয়ায় চরের জমিতে তিন থেকে চার ধরনের ফসল ফলাতে পারে কৃষকরা। বিস্তৃত চর জুড়ে এখন শাহী এবং হাইট্রা , আউসসহ বিভিন্ন জাতের ধানের আবাদ হয়েছে। কিছুদিন আগে কৃষকরা ঘরে তুলেছিলো আমন ধান। এখন কৃষান কৃষানীরা নতুন ধান ঘরে তুলতে ব্যস্থ সময় কাটাচ্ছে।

দক্ষিণা হাওয়ায় দুলছে পাকা ধান। জমির পাশ দিয়ে হাটার সময় কানে ভেসে আসে পাকা ধানের ঝন ঝন শব্দ। এ যেন পদ্মার দক্ষিণা হাওয়ায় মিশে প্রকৃতির অপরূপ খেলা।

পাশাপাশি গ্রামের নারীরা নতুন ধান মাড়াই আর শুকানোর কাজে কৃষকদের সহায়তা করে চলছে। তাদের এই ব্যস্ততা চলবে আরো কয়েকদিন। এরপর শুরু হবে ওই জমিগুলোতে আগাম আলু রোপনের কাজ।

স্থানীয় কৃষক আবু সাঈদ মৃধা চমক নিউজকে জানান, ১০ গন্ডা জমিতে শাহী আমনের আবাদ করেছি। এবার ফলন ভালো হয়েছে। বন্যায় জমিতে পানি জমেনি। এবছর বৃষ্টি ভালো হওয়ায় জমিতে পানির কোন অভাব হয়নি। ক”দিন পর জমিতে আলু, শীতকালীন সবজি চাষ করবো।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহ আলম জানান, ‘এবছর জেলায় ১৫ হাজার হেক্টর জমিতে বালাম এবং হাইট্রা জাতের ধানের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবারও ফলন ভালো হয়েছে।

কৃষকরা একের পর এক ধান ঘরে তুলছে। ১০/১৫ দিনের মধ্যে কৃষরা শীতকালিন সবজি এবং আলু রোপনের ব্যস্থ থাকবে। কৃষকদের কৃষি পরামর্শসেবা প্রদান অব্যাহত আছে।

স/এষ্