ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গ্রামের শিশু কিশোররা ঝুঁকে পড়ছে মোবাইল আসক্তিতে

admin
অক্টোবর ৪, ২০২০ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

এম এম রহমান, মুন্সীগঞ্জ: করোনার এই মহামারির সময়ে শিক্ষা এবং বিনোদন বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। করোনার কারনে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিশুরা ঝুঁকে পড়েছে মোবাইল , ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের দিকে।

বর্তমানে ঘর বন্দি শিশুরা লেখাপড়ার চেয়ে বেশী গুরুত্ব দিচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসকে । এতে করে শিশুদের ভবিষ্যত শিক্ষা অর্জন নিয়ে বেশ চিন্তিত অভিভাবকরা। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। যার কারনে বেশ লম্বা একটি ছুটি কাটাচ্ছে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। মাঠহীন শহরে শিশুদের খেলাধুলার সুযোগ ছিলো কম। যে টুকু সুযোগ ছিলো তাও কেড়ে নিয়েছে প্রানঘাতি নোভেল করোনা ভাইরাস।

শহরের শিশুরা লক ডাউনের সময়ে পরিবারের সাথেই আটকে ছিলো ঘরে। সময় কাটাতে বিনোদন ব্যবস্থায় তাদের সঙ্গী হয়েছিলো মোবাইল ফোন বা ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইস। সময় কাটাতে বিভিন্ন বয়সের শিশুরা ঘরে বসেই টিভিতে কার্টুন,মোবাইল ও ল্যাপটপে, গেসম খেলে সময় পার করছে।

অন্যদিকে পিছিয়ে নেই গ্রামের শিশু কিশোররা । প্রত্যান্ত অঞ্চলের গ্রামগুলোতে বাচ্চাদের হাতে হাতে মোবাইল ফোন। গ্রামের শতকরা ৭০% জন লোক প্রবাসী হওয়ায় প্রতিটা বাড়ীতেই পরিবারের সদস্যদের হাতে এন্ড্রয়েট ফোন। প্রবাসী পরিবারের রয়েছে একাধিক ফেসবুক ও ইমু, হোয়াটএ্যাপ। পথে ঘাটে, বাসাবাড়ী, চলার পথে শিশু কিশোরা মোবাইলে খেলছেন পাবজিসহ নানা ধরনের গেমস।

সরেজমিনে অনুসন্ধান করে দেখা গেছে, দেড় বছরের শিশু হুমায়রা ,সব কথা বলতে শিখতে না পারলেও বুঝে কিভাবে চালাতে হয় মোবাইল ফোন ও ল্যাপটপ। তার মোবাইল চালানোর দৃশ্যই বলে মোবাইল চালানোতে সে বেশ পারদর্শী। তার অধিকাংশ সময় কাটে টিভিতে কার্টুন দেখে। কখনও মোবাইলে খেলেন গেমস্ খেলে। বড়দের সাথে কখনও শোনেন ইউটিউবে গান।

বাড়ীর বড় বড় শিশু কিশোরদের দেখেই ছোট বাচ্চারা মোবাইলে আসক্ত হচ্ছে। গ্রামের শিশু কিশোরদের হাতেও অভিভাবকরা তুলে দিয়েছে মোবাইল ফোন। অল্প বয়সেই শিশুদের মোবাইল ফোন শিশু কিশোরদের চোখের এবং ব্রেইনের নানা সমস্যার কারন জানার পরও অসচেতনতার পরিচয় দিচ্ছে অভিভাবকরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুলগামী শিশুরাও ঝুঁকে পড়েছে প্রযুক্তির দিকে। দিনের বেশীর ভাগ সময় তারা গেমস বা টিভি দেখে কাটান। বড় শিশুদের পাশাপাশি ছোট শিশুরাও ছাদে বসেও মোবাইলে গেসম খেলে। প্রযুক্তি যেমন আশির্বাদ হয়ে এসেছে । ঠিক তেমনি অতিমাত্রায় প্রযুক্তি ব্যবহার শিশু কিশোরদের হতে পারে নানামুখী ক্ষতির কারন ।

জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ চমক নিউজকে বলেন, অতিরিক্ত মোবাইল ফোন চালানোর কারনে শিশু কিশোরদের পড়ালেখার ক্ষতি হয়। এছাড়ও মোবাইল ফোনের রঙ্গিন আলো চোখ এবং ব্রেইনের মারাত্নক ক্ষতি করে। এজন্য অভিভাবকদের আরো সচেতন হতে হবে। শিশুদের হাতে কোনভাবেই মোবাইল ফোন দেয়া ঠিক নয়।

স/এষ্