ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে রাইস মিলের ছাই

admin
অক্টোবর ৪, ২০২০ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে প্রতিদিন ফেলা হচ্ছে শত শত মেট্রিক টন ছাই। নিয়ম রীতের তোয়াক্কা না করে অবাদে গড়ে ওঠা রাইস মিলের মালিকরা দুই পদ্ধতিতে রাইস মিলের বর্জ্য ও ছাই সরাসরি নদীতে ফেলছেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি দেখেও যেন না দেখার ভান করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ পরিবেশ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তাদের ছত্র ছায়ায় অনেকটা বেপরোয়া হয়ে উঠেছে রাইস মিলের মালিকরা। অন্যদিকে এসব রাইস মিলের বা করখানার বর্জ্য ,ধুলো ময়লা,তুষ ছাই উড়ে আবাসিক ঘরবাড়িতে পড়ে গাছপালা,বসতঘর শিক্ষা প্রতিষ্টানের পরিবেশ দারুনভাবে বিঘ্নিত হচ্ছে।

মুক্তারপুর পুরাতন ফেরিঘাট থেকে শুরু করে বিনোদনপুর পর্যন্ত নদীর পাড় দিয়ে রাস্তাটি দিয়ে যাতায়তকারী সাধারন মানুষ নাকে মুখে কাপড় দিয়ে পথ চলতে হয়। ছাইগুলো প্লাষ্টিকের বস্তায় ভরে মাঝ নদীতে নিয়ে ফেলা হয়। আর রাস্তার পাশে ফেলানোর জন্য রাখা ছাইয়ের বস্তা থেকে একটু বাতাস হলেই রাইস মিলের ছাইগুলো উড়তে থাকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার, মিরকাদিম পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে প্রায় ১০ টি রাইস মিল গড়ে উঠেছে। পাশাপাশি ধান সিদ্ধ- শুকানোসহ নানা প্রক্রিয়ার জন্য চাতালও রয়েছে ৪৫ টি এসব চাতালে প্রতিদিন প্রায় ১২০ মেট্রিক টন চাল উৎপাদিত হয়।

এসব রাইসমিলগুলো থেকে প্রতিদিন গড়ে ৯ মেট্রিক টন ছাই নদীতে ফেলা হয় বলে রাইস মিল শ্রমিকদের সূত্রে জানাযায়। অটোরাইস মিলগুলোতে নির্দিষ্ট পরিমান উঁচু চিমনী থাকার কথা থাকলেও বেশিরভাগ মিলে চিমনি নেই। তাছাড়া পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র কারখানা কিংবা মিলের সামনে ঝুলানো থাকার নিয়ম থাকলেও বাস্তবে কোনটাতেই নেই এর বাস্তবতা।

এলাকাবাসী বার বার অভিযোগ করেও কোন সুফল পায়নি । রিকাবিবাজার এলাকায় সততা রাইস মিলের ছাই ফেলে নদী ভরাট এবং দূষন করছে। এজন্য পরিবেশ অধিদপ্তরের নীরবতাকে দায়ী করছেন স্থানীয়রা।

মালির পাথর গ্রামবাসী আকবর আলী অভিযোগ করে বলেন, রাইস মিলের ছাইয়ের কারনে আমরা তিনটি সমস্যার ভূগতেছি দীর্ঘ দিন ধরে। ছাইয়ের কারনে বাড়ীঘর ,গাছপালা, পরিবেশের মারাত্নক ক্ষতি করছে। অন্যদিকে ছাইগুলো সরাসরি নদীতে ফেলছে এর ফলে নদীতে মাছ নেই বললেই চলে।

আরেক স্থানীয় মুরুব্বি শহিদুল্লাহ , আগে নদীতে মাছ ধরতাম ছাই ফেলার কারনে আর মাছ পাওয়া যাচ্ছেনা। এখন নদীতে বালু আর মাটি খুঁজে পাবেন না । পাবেন শুধু ছাই আর বর্জ্য। তিনি আরো বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের কাজ কি? তারা যদি পরিবেশের ক্ষতি হচ্ছে সেটি দেখেও না দেখার ভান করে তাহলে আমরা যাব কোথায়?

মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ – পরিচালক মো: নয়ন মিয়া চমক নিউজকে বলেন, ছাই ফেলে নদী দূষন এবং দখলের বিষয়টি শুনেছি। সরেজমিনে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্