ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে যশলং বায়হাল কাঁচাসড়কে বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি

admin
অক্টোবর ৪, ২০২০ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

এম এম রহমান, মুন্সীগঞ্জ: টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের জনসাধারনের পায়ে হেঁটে বাড়ী ফেরাতে ভোগান্তির কারন বায়হাল টু নৈদিঘিরপাথর কাঁচা সড়ক। এই রাস্তাটি দিয়ে দরজারপাড়, বায়হাল, টুনিসার, নৈঘিরপাথর, আনন্দবাজারসহ ৫টি গ্রামের প্রায় ৭ হাজার লোক প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।

কাঁচা সড়কটিতে যানচলাচল না করায় সাধারন মানুষ পায়ে হেঁটেই পাড়ি দিতো এই সড়কটি। কয়েকদিনের টানা বৃষ্টির কারনে কাঁদাজলে পিচ্ছিল হয়ে পায়ে হাটার অনুপোযোগী হয়ে পড়েছে রাস্তাটি। রাস্তাটি আলদি পুরাবাজার মহা সড়কের সড়কের দরজারপার হতে বায়হাল মাদ্রাসা পর্যন্ত ২ কিলোমিটার কাঁচা সড়ক।

আবার উত্তর বায়হাল হতে নৈদিঘিরপাড় হয়ে টুনিসার গ্রাম পর্যন্ত আরো ৪ কিলোমিটার কাঁচা সড়ক। ১০ মিনিট হাঁটলেই এসব গ্রামের লোকজন দরজারপারসহ অন্যান্য এলাকায় যাতায়াত করিত। বর্তমানে এই ১০ মিনিটের রাস্তাটির চলাচলের অনুপোযোগী হওয়ায় লোকজন বাধ্য হয়ে বাঘিয়াবাজার হয়ে পাড়ি দিচ্ছে গাড়ীতে ৪০ মিনিটের পথ। এতে সাধারন মানুষের সময় এবং অর্থের অপচয় হচ্ছে।

বায়হাল গ্রামের লিটন মাহমুদ জানান, সারাবছর বায়হালসহ ৫টি গ্রামের লোকজন কাঁচা সড়ক দিয়ে পায়ে হেঁটে দরজারপার যেতো এবং দরজারপার হতে পায়ে হেঁটে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে । রাস্তাটি পাকা হলে ৫টি গ্রামের লোকজন ১০ মিনিটে যার যার গ্রামে পৌছাতে পারিত। এখন বাঘিয়া বাজার হয়ে ঘুরে আসতে হয় গ্রামবাসীদের।

নৈদিঘিরপাথর গ্রামের ছবেদা খাতুন জানান, এই বায়হাল সড়কটি পাকা করে দিবে বলে ওয়াদা করেছিলো চেয়ারম্যান। সারাবছর হেঁটে চলি এখন বৃষ্টির কারনে পায়ে হাটতে কষ্ট হচ্ছে। যখন এই রাস্তা দিয়ে হাটি তখন মনে হয় এই এলাকায় কোন চেয়ারম্যান মেম্বার নাই। এই রাস্তাটা পাকা করার দাবি করছি । ভাত চাইনা চাই সুন্দর একটা রাস্তা।

যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আলমাছ চোকদার চমক নিউজকে বলেন, আমি নির্বাচনের আগে জনগনকে কথা দিয়েছি এলাকার সকল কাঁচারাস্তা পাকা করবো। এই রাস্তাটিও পাকা করনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এবছরেই বায়হাল সড়কটিকে ইট বিছানোর কাজ শুরু হবে।

স/এষ্