এম এম রহমান, মুন্সীগঞ্জ: আধুনিক যুগেও মুন্সীগঞ্জের চরাঞ্চলের ৫ টি গ্রাম ও দুটি গুচ্ছো গ্রামের প্রায় ১০ হাজার লোকের যোগাযোগের একমাত্র মাধ্যম ৫টি বাঁশের সাঁকো। দেশ স্বাধীন হয়ে পার হয়েছে অর্ধশত বছর তার পরেও অবহেলীত এই গ্রামগুলোতে হয়নি আধুনিক যোগাযোগ ব্যবস্থা কোন ছোঁয়া।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের খাসমোল্লাকান্দি, গাব্বা ঢালীকান্দি,চরসেরাজবাদ, চর ছোট কেওয়ার,মোল্লাবাড়ীসহ ৫টি গ্রামের বাসিন্দা প্রায় ১০ হাজার। এছাড়াও রয়েছে দুটি গুচ্ছো গ্রাম সেখানেও পরিবার সংখ্যা ৮৬ টি। বিপুল সংখ্যাক এই জনসাধারনের যাতায়াতের একমাত্র মাধ্যম ৫টি বাঁশের সাঁকো।
এসব গ্রাম গুলোর যে দিকে যেতে হয় পার হতে হয় বাঁশের সাঁকো গুলো। হাটতে হয় মাইলের পর মাইল কাদামাটির পথ। এলাকাটিতে নেই পাকা কোন রাস্তা । কাঁচা রাস্তা দিয়ে বহুদূর পায়ে হেঁটে চলতে হয় তাদের। এসব গ্রাম গুলোর সাথে সড়ক পথে মুন্সীগঞ্জ শহর থেকে বিচ্ছিন্ন ।
রজতরেখা নদীতে একটি ব্রিজ হলে অবহেলিত জনসাধারন পার্শবর্তী টংগিবাড়ী উপজেলার সেরাজাবাদ হয়ে মুন্সীগঞ্জ শহরে কম সময়ে পৌছাতে পারবে বলে দাবী গ্রামবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিদিন গ্রামের মানুষ জরুরি প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে একের পর এক বাঁশের সাঁকো। গ্রাম গুলোতে রয়েছে ২টি স্কুল, ১টি মাদ্রাসা। ও ২টি গুচ্ছ গ্রাম । এসব গ্রামের লোকজন জেলা শহরে যেতে সহজে। যেতে হলে পড়েন নানা ভোগান্তিতে।
প্রায় ২ কিলোমিটার পথ পায়ে হেঁটে মোল্লাকান্দি ইউনিয়নের কংশপুরা গ্রামে হয়ে মুন্সীগঞ্জ শহরের মুখি গাড়ীতে উঠতে হয় তাদের। বর্ষার এই সময় কাদামাটির রাস্তা দিয়ে জনসাধারনের দূর্ভোগ চরমে। বর্ষায় কোন কোন গ্রামের লোকজন ভরসা করেন নৌকা বা ট্রলারের উপর।
হাট বাজার হিসেবে জেলা সদরের লোক হয়েও তারা পার্শবর্তী টঙ্গিবাড়ী উপজেলার পুরা বাজার, দিঘিরপাড় বাজারের উপর নির্ভরশীল। এ যেন আলোর নিচে এক অন্ধকার জগত। গ্রামগুলোর লোকজন সময় বাঁচাতে জীবনে ঝুঁকি নিয়ে টংগিবাড়ী সীমানবর্তী রজত রেখা নদী উপর তৈরী বাঁশের সাঁকো দিয়েই প্রতিদিন নারী,শিশু, বৃদ্ধসহ সব বয়সের নারী পুরুষ যাতায়াত করেন।
স্থানীয় বিল্লাল গাজী জানান, স্বাধানতার পর থেকেই আমরা পায়ে হেঁটে চলি। জেলা সদরে যাওয়ার জন্য কোন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেনি। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতেও সারাবছর পাড়ি দিয়ে হয় ৫টি বাঁশের সাঁকো। আমাদের গ্রামগুলো টঙ্গিবাড়ী উপলোর সীমানঘেষা ।
এলাকাটি যোগাযোগ ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি। বাধ্য হয়ে আমরা রজতরেখা নদীর উপর তৈরী বাঁশের সাঁকোটি পার হয়ে পায়ে হেটে টঙ্গিবাড়ী উপজেলার সেরাজাবাদ চৌরাস্তায় যাই। সেখান থেকে আলদি রুটে অটো সিএনজি দিয়ে মুন্সীগঞ্জ সদরে যাই জরুরি প্রয়োজনে। রজতরেখা নদীতে একটি ব্রিজ হলে আমরা সহজেই মুন্সীগঞ্জ সদরে যাতায়াত করতে পারবো।
স্থানীয় গৃহিনী তাছলিমা আক্তার জানান, আমাদেরকে প্রতি হাট বাজার এবং জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে পায়ে হাটা ছাড়া কোন গতি নেই। কেউ অসুস্থ হলে তাকে জেলা সদরে নিয়ে যাওয়া খুব কষ্টের বিষয়। আমাদের গ্রামগুলোর কাঁচা সড়কগুলোকে পাকা করলে ভালো হতো। বর্ষার এই সময়টাতে কাঁদামাটির সড়কে হাটা খুব কষ্টের। আমাদের এই কষ্ট আজও কেউ বোঝেনি।
জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে আশ্বাস দেয়। নির্বাচিত হলে তাদের আর এলাকায় দেখা যায়না। আমরা এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্শন করছি।
মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা বলেন, গ্রামগুলোতে যোগাযোগ ব্যবস্থা নাজুক। ছোট ৪টি সাঁকোর স্থানে কালভার্ট এবং রজতরেখা নদীতে একটি ব্রিজ খুব জরুরি।
পাশাপাশি ওই এলাকার কাঁচা সড়কগুলোকে পিছ ডালাই করে যান চলাচলের উপযোগী করা খুব প্রয়োজন। আমরা ওই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তাবনা দাখিল করেছি।
জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার চমক নিউজকে বলেন, এলাকাটির গ্রামগুলোতে কি কি সমস্যা রয়েছে সেগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স/এষ্

