ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

admin
অক্টোবর ৪, ২০২০ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক দুই অভিযানে ৮ ব্যক্তিকে নগদ ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার দুপুর ১২টায় উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি ও বিকাল ৪টায় উপজেলা সদরের বাগড়ি ও বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন।

এ সময় কাটাখালি থেকে ২টি, উপজেলা সদরের বাগড়ি ব্রীজ সংলগ্ন খাল থেকে ১টি ও বাজার ব্রীজ সংলগ্ন খাল থেকে ২টি বালুর বলগেট (বালুবাহী জাহাজ) জব্দ করে ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা এলাকার কদম আলীর পুত্র আব্দুল মন্নান (৫০), পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সদরের চিমলিয়া এলাকার মো. বজলু খান এর পুত্র মোঃ সবুজ খান (২৪), বাদুরা এলাকার আব্দুল রুস্তুম খন্দকার এর পুত্র মোঃ রিপন (২৬), নাজিরপুরের সাতকাহনিয়া এলাকার মো. ঈসা মোল্লার পুত্র মো. রমজান মোল্লা (২০), নেছারাবাদের জগন্নাথকাঠী এলাকার মৃত আবুবকর এর পুত্র মো.নজরুল ইসলাম (৪০), ভান্ডরিয়া উপজেলার দাওয়া গ্রামের আব্দুল খালেক ফরাজীর পুত্র মো. মনিরউজ্জামান ফরাজী (৫০). বরিশালের বানারীপাড়ার ইলুহার গ্রামের মোঃ সিদ্দিক হোসেন এর পুত্র মো. আরিফুল ইসলাম (২০), ঝালকাঠির সদরের কিফায়েত নগর এর মৃত আনিস খান এর পুত্র মো. সেলিম খান (৩৭)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার বলেন, জব্দকৃত ৫টি বলগেট নিলাম কমিটি নিয়োগ করে তাদের মাধ্যমে প্রকাশ্য নিলাম দেয়া হবে।

স/পা