ফিরোজ জোয়ার্দ্দাার,স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়া সীমান্তের মহিলা জামায়াতের এক রোকনের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় দিকে কলারোয়া রিপোটার্স ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদের পক্ষে সিনিয়র ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ। তিনি তার লিখিত অভিযোগে বলেন, র্দীঘদিন ধরে কাঁদপুর গ্রামের জামাতের রোকন মহিলা ইউপি সদস্য মাজিদা খাতুন তার সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছে। তার বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আসা যাওয়াতে এলাকাবাসী রয়েছে হুমকির মুখে। এর প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এমনকি ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিকে বিভিন্ন ভাবে হয়রানী করার চক্রান্ত করেন। গত ২এপ্রিল দুপুর ১২টার দিকে ১নং ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে নাছির উদ্দিনের সাথে চন্দনপুর ইউনিয়ন পরিষদের সামনে কথা কাটা কাটি হয়। পরে সেখানে থাকা স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান মনিকে জানালে চেয়ারম্যান মনি সকলকে বাসায় যেতে বলেন। পরে সেখানে কেন ইউপি চেয়ারম্যান মনি বিষয়টি না শুনে বুঝে সকলকে বাসায় যেতে বললো তাতে ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দিয়ে ইউপি সদস্য মাজিদা খাতুন ওই এলাকার হারুন-অর-রশিদের বাড়িতে চলে যায়। সেখানে শলা পরামশ্য করে বোরখা ও ব্লাউজ ছিড়ে থানায় এসে নাটকিও কায়দায় ইউপি চেয়ারম্যান মনির বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট অভিযোগ দায়ের করেন। পরে সে অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরার কয়েকটি পত্রিকা ও অনলাইনে প্রকাশ পায়। প্রকৃত পক্ষে ইউপি চেয়ারম্যান মনির সাথে ওই অসৎ চরিত্রের ইউপি সদস্য মাজিদা খাতুনের কোন প্রকার কথা হয়নি। সংবাদ সম্মেলনে জামাতের রোকন ইউপি সদস্য মাজিদা খাতুনের গ্রেফতারসহ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সময় চন্দুনপর ইউনিয়নের ১নং ওয়ার্ড কাঁদপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন কলারোয়া রিপোর্টাস ক্লাবে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, চরিত্রহীন মহিলা ইউপি সদস্য মাজিদার গ্রেফতার পূর্বক শাস্তির দাবী করেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক রুস্তম আলী, ইউপি সদস্য শাহাদাৎ হোসেন, আব্দুস সালাম, আব্দুল হামিদ, ইমাম হোসেন, অলিয়ার রহমান, জাহানারা খাতুন, গফুরুননেছা, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, আওয়ামীলীগ নেতা সালাউদ্দীন বাপ্পী, জাকির হোসেন, ফারুক হোসেন, গ্রাম পুলিশ মনিরুল ইসলাম, আমির হোসেন, শ্রী অশোক দাস প্রমুখ।
স/জনী

