ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় ইয়াবাসহ পুলিশের হাতে একজন আটক

admin
অক্টোবর ৩, ২০২০ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ওহিদুর রহমান সাবু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার থেকে তাকে আটক করা হয়। সাবু বল্লভদী ইউনিয়নের কাজীর বল্লভদী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাউষখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ওহিদুর রহমান সাবুকে ১৮ পিসইয়াবাসহ আটক করা হয়।

তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। ধৃত আসামীকে শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

স/এষ্