ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রোহিতের রেকোর্ডে মুম্বাইয়ে ব্যাটিং তান্ডবে উড়ে গেল পাঞ্জাব

admin
অক্টোবর ২, ২০২০ ২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাহুল রাজ : লক্ষ্য ছিল ১৯২ রান। এবারের আইপিএলে এমন লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতা বেশ সহজ বিষয় হয়ে গেছে। কিন্তু প্রতিদিনই রবিবার হয় না। ১৩ তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৩ রানই তুলতে সক্ষম হয়েছিল।

ম্যাচ শেষে ফলাফল মুম্বাইয়ের ৪৮ রানের বিশাল জয়। রোহিত শর্মার বোলারেরা শুরু থেকেই চেপে ধরে রাহুলের দলকে। নিকোলাস পুরানের ৪৪ রান ছাড়া বলার মত আর কেউ তেমন কোন রান স্কোর বোর্ডে যোগ করতে পারেনি।

এর আগে টসে হেরে দুবাই শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাইয় ইন্ডিয়ান্ড রোহিত শর্শ (৭০) কাইরান পোলাড (৪৭) ও হার্দিক পান্ডিয়া (৩০) রানে ভর করে ৪ উইকেটে সংগ্রহ করে ১৯১ রান।

এই ম্যাচের মধ্য দিয়ে রোহিত আইপিএলে ব্যাটসম্যানদের এলিট ক্লাবে জায়গা করে নিলেন। আইপিএল ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেস মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক।

০১ অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে এ রেকর্ড গড়েন রোহিত। মাইলফলক স্পর্শ করতে রোহিতের প্রয়োজন ছিল মাত্র ২ রান। ইনিংসের ওপেন করতে নেমে প্রথম বল মোকাবেলাতেই রেকর্ডে নাম লেখান হিটম্যা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তিনি মোহম্মদ শামির বল কাভার বাউন্ডারিতে পাঠিয়ে দেন।

রোহিতের আগে এই রেকর্ডে নাম লিখিয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান রায়না ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট।

কিংস ইলেভেন ম্যাচের আগে রোহিত আইপিএলে ১৯১টি ম্যাচের ১৮৬টি ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে ৪৯৯৮ রান সংগ্রহ করেছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবথেকে বেশি রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। কোহলি ১৮০টি ম্যাচের ১৭২টি ইনিংসে সংগ্রহ করেছেন ৫৪৩০ রান।

ম্যাচ সেরা নির্বাচিত হন: রোহিত শর্মা