ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিআইজি কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

admin
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁনঃ বাঘারপাড়া উপজেলায় কৃষকদেরকে বিজ্ঞান ভিত্তিক কৃষি ব্যবস্থাপনায় দক্ষ করে তোলা সহ উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কৃষি অফিস মিলনায়তনে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি) এর আওতায় উৎপাদনশীলতা বৃদ্ধি প্রযুক্তি ও ব্যবস্থাপনা শীর্ষক কৃষকদের এ প্রশিক্ষণ শুরু হয়েছে।

বাঘারপাড়া উপজেলা কৃষি অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে খরিপ- ২ মৌসুমের প্রথম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক(পিপি) সৌমিত্র কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,উপ-পরিচালকের কার্যালয়,যশোর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভা মল্লিক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু দাউদ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী এবং বিভিন্ন সিআইজি সমিতির কৃষক সদস্যরা।

প্রশিক্ষণে কৃষক কৃষাণীকে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন কৌশল, গ্রুপ ব্যবস্থাপনা সম্পর্কে সঞ্চয় ও আয়-ব্যয় বর্ধনমূলক,জলবায়ু পরিবর্তনের প্রভাবে সম্ভাব্য ক্ষতিকর প্রভাব ও উত্তরণের উপায়গুলো সম্পর্কে ৩০ জন সিআইজি কৃষকদের মাঝে এক দিনের প্রশিক্ষণ দেওয়া হয়।

স/এষ্