পাইকগাছা প্রতিনিধি।। পাইকগাছার দেলুটি ইউনিয়নে সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় দেলুটি ইউনিয়ন পরিষদে ৩০ কেজি হারে ২৮৮ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল প্রদান করেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, কিংশুক রায়, সুকুমার কবিরাজ, চম্পক বিশ্বাস, এবং ইউপি সচিব নিরাপদ মল্লিক,বুলবুল আহম্মেদ প্রমুখ।
স/এষ্

