ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে নির্বাচনী হাওয়া

Mahin Sarker
সেপ্টেম্বর ৩০, ২০২০ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

শেখ বিপ্লব , গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী ২০২১ সালের মার্চ ও এপ্রিল মাসে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষনা পর পরেই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের নির্বাচনী উত্তাল হাওয়া বইতে শুরু করেছে। উপজেলার নৌকার ঘাটি হিসাবে পরিচিত সহনাটি ইউনিয়ন।

প্রতি বারের ন্যায় এবারও এ ইউনিয়ন থেকে বাঘা বাঘা প্রার্থী নৌকার মাঝি হওয়ার যুদ্ধে অংশ গ্রহন করেছেন। তারা সবাই নিজ নিজ অবস্থান থেকে ইউনিয়নের প্রতিটি হাট-বাজার, মাঠ-ঘাট,পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন। ইউনিয়নের সর্বত্রই এখন নির্বাচনের ইমেজ বিরাজ করছে। নির্বাচনী সরগরম হাওয়া বইতে শুরু করেছে পাড়া-মহল্লা, ছোট-বড় হাট-বাজরের চায়ের দোকান গুলো।

জাপাসহ ৮ জন প্রার্থী ইউনিয়নের প্রতিটি গ্রামে করছেন গনসংযোগ, সাধ্যমত করছেন সামাজিক কাজ কর্ম।

গত নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়ে ছিলেন আঃ মান্নান। তার পর থেকে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সাধারন ভোটার ও দলীয় নেতা কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি এবারও নৌকার মনোনয়ন প্রত্যাশী।

অপর দিকে ইউনিয়নের সুপরিচিত মুখ আওয়ামীলীগের ত্যাগী নেতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সভাপতি রুহী দাস আচায্য। তিনি দীর্ঘ দিন দলকে সু-সংগঠিত রেখে সরকারের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। পাশাপাশ এলাকার সাধারন মানুষের সেবা করে যাচ্ছেন। তিনিও এবার নৌকার মনোনয়ন প্রত্যাশী।

সাবেক সংসদ সদস্য মরহুম নজরুল ইসলামের বড় মেয়ের জামাতা মোঃ মোশারফ হোসেন সরকার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক,নজরুল স্মৃতি সংসদ, রাইশিমূল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সহনাটি ইউনিয়ন শাখা সভাপতি। তিনিও নৌকার মনোনয়ন প্রত্যাশী।

মরহুম আব্দুর রাশিদ মেম্বারের ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ,সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার সাবেক সহ-সভাপতি সালাহ্ উদ্দিন কাদের রুবেল। তিনি বৈশিক মহামারী করোনাকালীন সময়ে ইউনিয়নের ৬ শ হত-দরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য দ্রব্য বিতরন করে। পাশাপাশি ৭৬ মসজিদের ঈমাম মোয়াজ্জেমদের মাঝে ঈদ উপহার বিতরন সহ এলাকার উন্নয়ন মূলক কাজে সহযোগীতা করে আসছে। তিনিও নৌকার মনোনয়ন প্রত্যাশী।

ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুল হক তিনিও নৌকার মনোনয়ন প্রত্যাশী।
সহনাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল আহাম্মেদ গত নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে তিনি তা পুনঃরোদ্ধারের জন্য মরিয়া হয়ে মাঠে কাজ করে যাচ্ছেন। তিনিও এবার নৌকার মনোনয়ন প্রত্যাশী। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান দুলাল আহাম্মদ জানান, তিনি যদি নৌকা প্রতিক না পায় তাহলে স্ব-তন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করবেন।

সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা জাপার সভাপতি শামছুজ্জামান জামান গত নির্বাচনে নৌকার মনোনিত প্রার্থী আঃ মান্নানের সাথে প্রতিদন্ধীতা করে পরাজিত হন। তার পর থেকে তিনি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ রেখে ইউনিয়নবাসীর জন্য কাজ করে যাচ্ছেন। তিনিও এবার লাঙ্গল প্রতিকের মনোনয়ন প্রত্যাশী।

অপর দিকে গত নির্বাচনে বিএনপি‘র মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গহন করে পরাজিত হন জিয়াউল আবেদিন জিল্লু তিনি এবাও ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী।

সাধারন ভোটাররা বলেন, প্রতিটি নির্বাচনেই এ ইউনিয়নের বাঘা বাঘা প্রার্থী থাকে হাড্ডাহাড্ডি লড়াই হয়, আর নির্বাচনও হয় উৎসব মুখোর পরিবেশে। এবার নতুন মুখসহ এ পর্যন্ত ৮ জন প্রার্থী একটু আগে ভগেই আমাদের কাছে ভোট ও দোয়া চাইছে পাশাপাশি পাড়া মহল্লা চষে বেড়াচ্ছে। তারা আরো বলেন, দলীয় প্রার্থী ছাড়াও একাধিক স্ব-তন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করবে বলা শুনা যাচ্ছে।

স/ম