ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সুপার ওভারে ম্যাচ জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স

admin
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাহুল রাজ : ইশান কৃষ্ণান (৯৯) এবং কাইরন পোলার্ডে (৬০) ব্যাটিং তান্ডবে ২০১ রান তুলে এবারের আইপিএলের দ্বিতীয় সুপার ওভারের পূনারাবৃত্তি করে মুম্বাই ইন্ডিয়ান্স।

২০২ রানের লক্ষ্যে খেলতে নেম মুম্বাইয়ের শুরুটা মোটেও আক্রমনাত্মক হয় নি। জয়ে আশা যখন প্রায় ফিকে হয়ে গিয়েছিল তখন শুরু হয় কৃষ্ণাণ ও পোলার্ড ঝড়। এই ব্যাটসম্যানেরা শতরানে জুটি গড়ে ম্যাচ নিয়ে যান সুপার ওভারে। শেষ ৫ ওভারে রান আসে ৮৯ রান।

সুপার ওভারে মুম্বাই প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জন্য লক্ষ্য ছুঁড়ে দেয় মাত্র ৮ রান। মুম্বাইয়ের স্বল্প পুঁজি নিয়ে লড়াই করতে বল তুলে দেওয়া হয় জসপ্রীত বুমরাহ হাতে। রয়্যালের পক্ষে ব্যাট করতে মাঠে নেমে কোহলি (১) ও এবি ডিভিলিয়ার্স (৭) রান করে জয় নিজেদের করে নেয়।

এর আগে অ্যারন ফিঞ্চ, দেবদূত পাড়িক্কল এবং এবি ডিভিলিয়ার্সের অর্ধশতরানে ভর করে প্রথম টসে হেরে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সংগ্রহ ২০১ রান।

আইপিএলের দশম ম্যাচে আবারও ব্যর্থ হয়েছে কোহলি (৩)। শেষ দিকে এবি ডিভিলিয়ার্সে ২৪ বলে ৫৫ রানের তান্ডব চালিয়ে স্কোর বোর্ডে ২০১ রান যোগ করতে সক্ষম হয়।

স/এষ্