রাহুল রাজ : ৪২ বলে সাঞ্জু স্যামসন ৮৫ ও ৩১ বলে রাহুল তেওয়াতিয়ার ৫৩ রানের বিধ্বংসী ব্যাটিং তান্ডবে ৩ বল বাকি থাকতে আইপিএল ইতিহাসের সর্বচ্চো রান টপকে নতুন ইতিহাস গড়ল রাজস্থান রয়্যালস। ২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২৬ রান তুলে ৪ উইকেটের জয় নিজেদের করে নেয় রাজস্থান। শেলডন কটরেলের এক ওভারে রাহুল তেওয়াতি ৫ ছক্কায় ৩০ রান তুলে বুঝিয়ে দেন টি- টোয়েন্টিতে কোন রানই নিরাপদ নয়।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এদিন ছক্কার বৃষ্টি হয়েছিল। দুই দলের ব্যাটসম্যানদের কাছ থেকে আছে ৩২ টি ছক্কা।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ তম আসরের নবম ম্যাচে মাঠে নেমেছে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করতে নেমে রেকর্ড গড়ে অভিষেক শতক হাঁকান পাঞ্জাবের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। তার সাথে রাহুলের জুটিতে আসরের সর্বোচ্চ ২২৩ রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮৩ রানের জুটি গড়েন পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। যেখানে মাত্র ৪৫ বলে রেকর্ড গড়া শতক হাঁকান আগরওয়াল। আইপিএল ইতিহাসে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
৭ ছক্কা ও ১০ চারে মাত্র ৫০ বলে ১০৬ রান করে ফিরেন আগারওয়াল। সেই সাথে ১ ছক্কা ও ৭ চারে ৫৪ বলে ৬৯ রান করেন আগের ম্যাচে শতক হাঁকানো দলটির অধিনায়ক রাহুল। নির্ধারিত ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে পাঞ্জাব সংগ্রহ করে ২২৩ রান।
ম্যাচ সেরা : সাঞ্জু স্যামসন
স/ এষ্

