মাগুরা প্রতিনিধি। মাগুরা শহরের কলেজপাড়ায় একটি বাড়ির পুরনো সীমানা প্রাচীরের নীচে চাপা পড়ে রোমান এবং রাসেল নামে দুই নির্মাণ শ্রমিক নিহত এবং আরো দুই জন গুরুতর আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, মাগুরা শহরের হাজী সাহেব রোডে মোস্তাফিজুর রহমানের বাড়ির পাশে মাগুরা পৌরসভার পক্ষ থেকে ড্রেন নির্মাণ কাজ চলছিল। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে নির্মাণ কাজ চলাকালেই ড্রেনের পাশের ওই বাড়িটির সীমানা প্রাচীর ভেঙ্গে কর্মরত শ্রমিকদের শরীরের উপর পড়ে যায়। এতে রমজান, রোমান, রাসেল এবং শাকিল নামে ৪ নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়।
এ ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে রোমান ও রাসেল নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। বাকি দুইজনের অবস্থার আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

