মো: মাহমুদ হোসেন রিপন ।। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ কন্যা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা তাকে আদর করে ডাকতেন ‘হাসু’। পারিবারিক গভীর বন্ধনে আনন্দঘন পরিবেশে যার বেড়ে ওঠা।
এই অকুতোভয় মহীয়সী নারী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আজ ৭৩ বছরে পদার্পণ করেছেন। অন্যায়, আপোষহীন ব্যতিক্রমী অগ্রণী মেধাবী ব্যক্তিত্ব। যার জীবনে সামাজিক রাজনৈতিক আন্দোলন, সংগ্রামে দৃঢ়তায় এগিয়ে যাওয়ার সাহসী ইতিহাস রয়েছে। অনাড়ম্বর সহজ-সরল জীবনযাপনের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করে, সকলকে সুখী করার তার রয়েছে ঐকান্তিক প্রচেষ্টা। যার মূল লক্ষ্য পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’।
আজ থেকে ৩৫ বছর আগে ১৯৮১ সালের ১৭ মে, সেবাব্রতে উৎসর্গীকৃত জীবন বোধ নিয়ে, শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন দুঃখী বাঙালির পাশে। কর্মের মধ্য দিয়ে, শেখ হাসিনা থেকে তিনি হয়ে উঠলেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। কর্মচাঞ্চল্যে মুখরিত শেখ হাসিনার পথচলা কখনোই নিরাপদ ছিল না। বঙ্গবন্ধুর আদর্শের ‘বাতিঘর’কে জিইয়ে রাখতে, কন্যা শেখ হাসিনাকে বিপদে পড়তে হয়েছে বারংবার।
তারপরও থেমে যাননি তিনি। যে নেত্রী মানুষের অধিকার আদায়ের মূলমন্ত্র নিয়ে দেশে ফিরলেন; দুঃখজনক হলেও সত্য, তাকেই সবচাইতে বেশি অধিকার বঞ্চিত হতে হয়েছে। মাতা-পিতা সহ পরিবারের সকল সদস্যদের মর্মান্তিক হত্যাকান্ডের পর, নিজ পিত্রালয়ে ধানমন্ডি ৩২ নং বাড়িতে প্রবেশ করতে পারেননি।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সবচাইতে সুবিধাভোগী ব্যক্তিত্ব জিয়াউর রহমান, তিনি সবার আগে বঙ্গবন্ধুর বিচারের পথ রুদ্ধ করেন ইনডেমনিটি অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে। পরিবারের অসংখ্য স্বজন হারিয়েও শেখ হাসিনা ও শেখ রেহেনা বঙ্গবন্ধুর কন্যা হয়েও বিচার চাইতে পারেন নি।
ইনডেমনিটি অধ্যাদেশ জারি করায়, একজন সাধারণ নাগরিকের মতো থানায় গিয়ে একটা জিডি করার আইনি অধিকার প্রয়োগ করতে পারেন নি। শত বাধা পেরিয়ে ১৯৮১ সালের ১৭ মে এক নতুন অধ্যায়ের শুরু হলো। চেতনার শক্তিতে বাস্তবে অর্জিত স্বাধীনতা ফলপ্রসূ করার জন্য শেখ হাসিনার আদর্শিক রাজনীতি।
গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক চেতনার মানসে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে উঠলেন বাঙালি জাতি। বাঙালির আশা-আকাঙ্ক্ষার ভরসার প্রতীক শেখ হাসিনা। তার বিপরীতে যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, মানুষের অধিকারে বিশ্বাস করে না, অসামপ্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ চায় না, সেই অপশক্তির কোপানলে পড়েন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আক্রমণের লক্ষবস্তু হয়ে, তার ওপর হামলা করা হয় ১৯ বার।
সর্বশেষ, ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যা করার পৈশাচিকতার দৃষ্টান্ত হিসেবে রাজনীতির একটি কলঙ্কিত অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনায় একটি ‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা এগিয়ে যাচ্ছেন।
আর এই এগিয়ে যাবার পথে, সকল চ্যালেঞ্জ গ্রহণে বাংলার আপামর জনসাধারণ তাকে শক্তি যুগিয়ে চলেছে। ৭২ বছর বয়সেও জননেত্রী শেখ হাসিনা, তার প্রতিটি মুহূর্ত বাংলাদেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ৫০ লাখ মানুষের কাছে ১০ টাকা দরে চাল তুলে দিচ্ছেন শেখ হাসিনা। মহামারী করোনার সঙ্কটকালীন মুহূর্তে গৃহবন্দি প্রতিটি মানুষের ঘওে ঘওে খাদ্যসামগ্রী পৌছে দিছে।
১৬ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মধ্য দিয়ে ৩২ পদের ওষুধ পাঠানো হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায়। মাতৃমৃত্যু হার, শিশুমৃত্যু ও বিনা চিকিৎসায় মৃত্যুর হার কমানোর পাশাপাশি, গৃহহীন মানুষ সরকারিভাবে ঘর পাচ্ছে। সরকারের কর্মকান্ডের বহুমুখী উন্নয়নে বাংলাদেশে উন্নীত হয়েছে।
স্কুল-কলেজ, রাস্তাঘাট, পদ্মা সেতুর মতো বৃহৎ সেতু নির্মাণ ও দেশের প্রতিটা ইউনিয়নে জনগনের সেবা দোড়গোড়ায় পৌছাতে ডিজিটাল সেন্টার (ইউডিসি) স্থাপন করে এক আস্থাশীল, আশাবাদী নেতৃত্ব দিয়ে চলেছেন জননেত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ নামক রাষ্ট্রটির অগ্রসরতার নায়ক জননেত্রী শেখ হাসিনা বিশ্ব নায়ক অভিধার দিকে ক্রমশ এগিয়ে যাবেন- জন্মদিনে এই প্রত্যাশা ও শুভ কামনা। বাঙালি জাতির অফুরন্ত ভালবাসা ও মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কৃপায় তিনি ভাল থাকবেন।
বাংলাদেশকে বিশ্বের বুকে আরো মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবেন এই প্রত্যাশায় মাদার অফ হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। তিনি ভালো থাকলে ভালো থাকবে দেশ, ভালো থাকবে দেশের ১৬ কোটি মানুষ। জয়বাংলা,জয়বঙ্গবন্ধু।
লেখকঃ- চেয়ারম্যান ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ ও সভাপতি শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ,কাঠালিয়া,ঝালকাঠি।
স/এষ্

