ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৭ মাস ধরে যুবকের পেটে আস্ত মোবাইল সেট!

admin
সেপ্টেম্বর ২৬, ২০২০ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

মিসরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে এক যুবকের পেটে আল্ট্রাসনোগ্রাম করে রিপোর্ট দেখে চিকিৎসকদের চোখ কপালে।

আস্ত একটি মোবাইল ফোন ২৮ বছরের ওই যুবকটির পেটের ভেতর। গত সাত মাস ধরেই এটি পেটের মধ্যেই ছিল। খবর গালফ নিউজের।

সহকর্মীদের সঙ্গে মজা করতে গিয়ে এটি গিলে ফেলেছিল বলে চিকিৎসকদের জানায় যুবকটি। তার ধারণা ছিল এটি সে হজম করে ফেলতে পারবে।

দক্ষিণ কায়রোর আল ওয়াটান নামে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আল জহোর বলেন, প্রথমে টিউমার মনে করে অস্ত্রোপচারের জন্য আল্ট্রাসনোগ্রাম করা হয়। কিন্তু এতে দেখা যায়, আস্ত একটি মোবাইল ফোনসেট। এর পর তাকে দ্রুত হাসপাতালের জরুরি অস্ত্রোপচার ইউনিটে স্থানান্তর করা হয়।

স/এষ্