কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ষোলোর খামার গ্রামের ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের তালিকা ভুক্ত সদস্য আব্দুল জব্বার, মৃত্যু বরণ করলে তার পরিবারকে মৃত্যুকালীন চেক আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
গতকাল কৃষ্ণকান্ত রোড সিন্দুরমতি গ্রামে মৃত আব্দুল জব্বারের স্ত্রী জরিনা বেগমের হাতে মৃত্যু দাবী ৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের পরিচালক রফিকুল ইসলাম বুলু, উপজেলা শাখার সভাপতি ডা. মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সাংবাদিক এম. সাইফুর রহমান প্রমুখ।
স/এষ্

