ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহনে তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ

admin
সেপ্টেম্বর ২৬, ২০২০ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি : ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখ সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠি এর আয়োজনে তরুণদের মাঝে তথ্য অধিকার আইন, ২০০৯ নিয়ে কাজ করার জ্ঞান, দক্ষতা ও আগ্রহ বৃদ্ধিকল্পে এবং আইনটির ব্যাপক প্রচারণা ও ব্যবহারের লক্ষ্যে ইয়েস, ইয়েস ফ্রেন্ডস ও তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক অনলাইন প্রশিক্ষণ আয়োজন করা হয়।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন টিআইবির সনাক ঝালকাঠির সভাপতি এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হেমায়েত উদ্দিন হিমু। প্রশিক্ষণার্থীদের অনলাইনভিত্তিক পরিচয় পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্যন রাখেন সনাক সহসভাপতি ও ইয়েস উপকমিটির আহবায়ক ড. কামরুন্নেছা আজাদ।

দুই ঘন্টাব্যাপী উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন টিআইবি বরিশাল ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার গাজী গোলাম মোহাম্মদ এবং বরিশাল সনাকের এরিয়া ম্যানেজার মনিরুলর ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ বিল্লাল হোসেন। প্রশিক্ষণে তথ্য অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও তথ্য অধিকার আইন ২০০৯ এর প্রায়োগিক বিষয় আলোচনা করার সময় কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য চেয়ে আবেদন করতে হবে তা হাতে কলমে শিখিয়ে দেয়া হয়।

ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্য এবং তরুণ শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে ধারণা প্রদান, তথ্যের জন্য আবেদন ফরম পূরণ এবং আপিল ও অভিযোগ করার প্রক্রিয়া শেখানোর মাধ্যমে আইনটির যথাযথ ব্যবহারের সক্ষমতা তৈরি এবং ব্যক্তিগতভাবে আইনটির প্রয়োগ ত্বরান্বিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রয়োজনীয় তথ্যের জন্য আবেদন করতে ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্য এবং তরুণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা এবং তাদের মাধ্যমে সাধারণ জনগণকে আইনটির প্রায়োগিক দিক সম্পর্কে ধারণা প্রদানের পাশাপাশি আইনটির প্রয়োগে সহায়তা করতে উৎসাহিত করার উদ্দেশ্যে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।

স/এষ্