ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদার দাবী

admin
সেপ্টেম্বর ২০, ২০২০ ৩:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ : স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদার দাবীতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের বাঘারপাড়া উপজেলা শাখার আয়োজনে গতকাল সকালে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রবি।

প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য পরিদর্শক প্রনয় কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি স্বাস্থ্য সহকারি আসাদুর রহমান, বক্তব্য রাখেন সহকারি স্বাস্থ্য পরিদর্শক নাজনিন হাসনা, স্বাস্থ্য সহকারি রবীন্দ্র নাথ ভক্ত,শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানাযায়।

সভায় প্রধান অতিথি প্রনয় কুমার সরকার বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য সহকারীদের সকল বঞ্চনা রোধে পদমর্যাদা বৃদ্ধি বিদ্যামান বেতন বৈষম্য নিরসনের দাবিতে দির্ঘদিন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্তপক্ষের নিকট যৌক্তিক দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হচ্ছেনা।

তিনি আরো বলেন ৩৪ বছর ধরে বেতন বৈষম্যে হওয়ার পরও স্বাস্থ্য সহকারীরা সম্প্রসারিত টিকা দান কর্মসুচি, শিশু ও মাতৃমৃত্যু হ্রাস, সংক্রমক ব্যাধি নিয়ন্ত্রন, গুটি বসন্ত ও পোলিও নির্মূল, ভিটামিন ক্যাম্পেইন, কৃমিনাশক ট্যাবলেট সম্প্রতি সময়ে (কোভিড-১৯)সহ বিভিন্ন সেবা জনগনের দোরগোড়ায় সহজলভ্য সেবা পৌছে দিয়ে সেবা প্রাপ্তির মডেল বাংলাদেশে পরিনত করেছে। এ কারনে প্রধানমন্ত্রী কর্তৃক এমডিজি, সাউথ সাউথ পুরস্কার, ভ্যাকসিন হিরো পুরস্কার লাভ করেছে।

বিশেষ অতিথি বলেন, বাংলাদেশের কোটি কোটি শিশুর জীবন রক্ষার দায়িত্বে এই স্বাস্থ্যকর্মীরা । দায়িত্বে নিয়োজিত স্বাস্থ্য কর্মীরা পেশাকে দাবি পূরণের হাতিয়ার হিসাবে কখনো ব্যবহার করেনি।

এসব কারণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের মধ্য দিয়ে সকল স্বাস্থ্য কর্মীর বেতন স্কেল সহ টেকনিক্যাল মর্যাদা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি করছি। এসভায় উপজেলার সকল স্বাস্থ্য সহকারীগন উপস্থিত ছিলেন। তারা বলেন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

স/এষ্