গৌরীপুর প্রতিনিধি শেখ বিপ্লব : করোনা যুদ্ধ”এখন আর আলোচনায় নেই আবারো আলোচনায় আসছে গনতন্ত্রের যুদ্ধ, ভোট যুদ্ধ। নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী ২০২১ সালের মার্চ ও এপ্রিল মাসে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষনা পর পরেই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আবার জমতে শুরু করেছে পাড়া মহল্লা ও মোড়ের চায়ের দোকানগুলো। ঝড় বইতে শুরু করেছে চায়ের কাপে, কোন দলের কত জন প্রার্থী।
কে পাবে নৌকা আর কে পাবে ধান, স্বতন্ত্ররা থাকবে কি মাঠে ? আলোচনার ঝড় এখন বোকাইনগরের হাঠে-ঘাটে-মাঠে।
ইতিমধ্যে প্রায় হাফ ডজন প্রার্থী মাঠ পর্যায়ে চষে বেড়াচ্ছেন। এবার একটু আগে ভাগেই সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। চষে বেড়াচ্ছেন ইউনিয়নের প্রতিটি গ্রাম, করছেন গনসংযোগ, সাধ্যমত করছেন সামাজিক কাজ কর্ম। কেউ কেউ নিজেস্ব অর্থায়নে ভাংঙ্গা রাস্তা সংস্কার করেন।
কেউ কেউ করোনা কালীন সময় নিজের আবাদী জমি ধান দিয়ে দিয়েছেন ইউনিয়নের অসহায় কর্মহীনদের মাঝে। আবার কেউ রাতের আধারে খাদ্য দ্রব্য পাঠিয়েছেন ইউনিয়নের অসহায় হতদ্ররিদ্রের বাড়ী বাড়ী। করোনা ভাইরাসের থাবা থেকে রক্ষার্থে মাস্ক বিতরন ও মসজিদে মসজিদে মুসুল্লিদের মাঝে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করেন।
এসব সামাজিক কর্মকান্ডে পরিচালনা করে প্রার্থীরা ইউনিয়ন বাসীর মাঝে যথেষ্ট সাড়া জাগিয়েছেন।
সরে জমিনে গিয়ে জানা গেছে, গত নির্বাচনে এই ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হন গৌরীপুর সরকারী কলেজেরে সাবেক ভিপি হাবিববুল্লাহ হাবিব।
এলাকার ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে গিয়ে কিছুটা পিছিয়ে রয়েছেন বলে এলাকাবাসী জানায়। তারা আরো জানায়,রাজনৈতিক অন্তঃদন্ধ ও কিছু অনিয়মেরন কারনে সাধারন ভোটার ও নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলেও তিনি মাঠ ছাড়েননি। এবারো তিনি নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী।
অপর দিকে ইউনিয়ন আওয়ামীলীগের ২ বার নির্বাচিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোসলেম উদ্দিন তিনিও দীর্ঘ দিন যাবত এলাকার সাধারন নেতা কর্মীদের ঐক্যবন্ধ রেখে সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ডের চালিয়ে যাচ্ছে। এরি ধারাবাহিকতায় তিনিও নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী।
অপর দিকে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক, এরশাদ বিরোধী আন্দলনের সক্রিয় অংশ গ্রহনকারী, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুুততি কমিটির সদস্য ও এনজিও ব্রাকের রাজশাহী বিভাগের ডিভিশনাল ম্যানেজার আলহাজ মোঃ মতিউর রহমান মজনু। তিনিও নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ।
জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, উপজেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুক্তাদীর শাহীন দীর্ঘদিন যাবত ছাত্রলীগকে সুসংঘটিত রেখে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনিও নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী।
বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক ২ দুইবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলার বিএনপি‘র সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খান শহিদ তিনি যথেষ্ট জনপ্রিয় ও ইউনিয়নের প্রিয়মুখ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং একক প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন। তিনিও কারো চেয়ে পিছিয়ে নেই। করোনাকালীন সময় ইউনিয়নের হত-দরিদ্রদের পাশে ছিলেন। এখনো তিনি সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
তরুন সমাজে সেবক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন লিটন আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন। ব্যবসায়ী হিসাবে গৌরীপুরে লিটন একটি পরিচিত মুখ। অল্প দিনে এ পরিচিত মুখটি বোকাইনগর বাসীর কাছে আরো পরিচিত হয়ে উঠেছে। তরুন সমাজ সেবক হিসাবে এখন ইউনিয়নবাসীর মুখে মুখে।
সুশীল সমাজের লোক জন বলেন, এ বার যোগ্য মেধাবী ও নতুন মুখের দপচারনা লক্ষ করা যাচ্ছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে প্রার্থী আরো বাড়তে পারে বলে মনে করেন তারা।
স/এষ্

