ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঐতিহাসিক টেস্টেই হাসলো মিরাজের ব্যাট

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার ব্যাটিং নজর কেড়েছে সবার। কিন্তু জাতীয় দলে যোগ দেওয়ার পর মেহেদী হাসান মিরাজের বোলিং জাদু দেখেছেন সবাই। কিন্তু কেন জানি তার ব্যাট হাসেনি। অবশেষে তার ব্যাটে দেখা গেল কাঙ্ক্ষিত সেই হাসির বলি রেখা।

হায়দরাবাদ টেস্টে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে সবাই দেখতে পেল ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজকে। দুর্দান্ত এক অর্ধশতক তুলে নিয়েছেন ১৯ বছরের এই অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে এটি মিরাজের প্রথম অর্ধশতক। তার থেকেও বড় বিষয় দলের চরম বিপর্যয়ে অধিনায়ক মুশফিকুর রহিমকে সমর্থন দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তিনি।

ভারত প্রথম ইনিংসে ৬৮৭ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করছে। তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ৩২২ রান।তৃতীয় দিন শেষে অধিনায়ক মুশফিকুর রহিম ৮১ রান ও মেহেদী হাসান মিরাজ ৫১ রান নিয়ে অপরাজিত ছিলেন।

স/শা