ওবায়দুর রহমান, মহম্মদপুর (মাগুরা) : মহম্মদপুরে নিজের শ্যালিকার এক নাবালিকা কন্যার অপহরণ ও ধর্ষনের অভিযোগে মারুফ বিল্লাহ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহম্মদপুর থানা পুলিশ। উপজেলা সদরের শেখ হাসিনা ব্রিজ এলাকা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকার সময় তাকে আটক করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তি উপজেলার নহাটা ইউনিয়নের নারানদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে।
পুলিশ জানায়, মারুফের বিরুদ্ধে তার শ্যালিকার মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গত আগষ্ট মাসের ২৩শে সেপ্টেম্বর একটি মামলা হয়। যাহার মামলা নং ২৪। এরপর থেকে সে পলাতক ছিল। গতকাল রাতে মামলার তদন্তকারী অফিসার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
স/এষ্

